ঝোল-ভাপা নয়! এবার বানিয়ে নিন সুস্বাদু পদ ‘ইলিশ পিটুলি’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষা মানেই বাঙালির পাতে সর্ষে ইলিশ, ইলিশ ভাপা কিংবা বেগুন দিয়ে ইলিশ ! এই চেনা পদগুলির স্বাদ তো সকলেরই জানা। কিন্তু ইলিশ দিয়ে একটু অন্যরকম রান্না করতে চাইলে বানিয়ে ফেলতে পারেন বাংলাদেশের ঐতিহ্যবাহী ইলিশ পিটুলি। নামের মতোই এই পদটির রান্নার ধরনও বেশ আলাদা। পূর্ববঙ্গে ‘পিটুলি’ বলতে চালের গুঁড়োকে বোঝানো হয়। সেই চালবাটা দিয়েই তৈরি হয় ইলিশের ঘন, সুস্বাদু ঝোল।

উপকরণ

৪-৫ টুকরো বড় মাপের ইলিশ, ৩-৪ টেবিল চামচ গোবিন্দভোগ চাল, ৬টি কাঁচালঙ্কা, ১/২ চা-চামচ কালোজিরে, প্রয়োজনমতো সর্ষের তেল, ১ চা-চামচ হলুদ, স্বাদমতো নুন।  

প্রদ্ধতি

প্রথমে ইলিশের টুকরোগুলি ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে অন্তত এক থেকে দুই ঘণ্টা রেখে দিন। অন্যদিকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখুন। পরে সেটি ভালো করে বেটে মিহি চালের পেস্ট তৈরি করে নিন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে কালোজিরে ও চেরা কাঁচালঙ্কা দিয়ে ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বের হলে মশলা মাখানো ইলিশের টুকরোগুলি দিয়ে দু’পিঠ সামান্য করে ভেজে নিন। এরপর কড়াইয়ে পরিমাণমতো জল দিয়ে সামান্য নুন মিশিয়ে দিন। জল ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে আগে থেকে তৈরি করে রাখা চালবাটা ধীরে ধীরে ঝোলে মিশিয়ে নাড়তে থাকুন। এবার কড়াই ঢেকে কম আঁচে প্রায় পাঁচ মিনিট রান্না হতে দিন। তৈরি হয়ে যাবে বাংলাদেশের জনপ্রিয় রেসিপি ইলিশ পিটুলি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই ঐতিহ্যবাহী পদ।

আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

বাজারে সবজির আকাল? বরবটি-চিংড়ির ভর্তাতেই দুপুরের মেনু হবে জমজমাট

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

পুরভোটের আগেই ইভিএম-সঙ্কট, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

বাসর রাত কাটতেই শ্বশুড়বাড়ি থেকে গয়না ও নগদ নিয়ে উধাও ‘নববধূ’!

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার