এক দেবী, নয় রূপ, নবরাত্রিতে কেন ভিন্নরূপে হয় মায়ের আরাধনা ?

Share:

নিজস্ব প্রতিনিধি: শরতের আকাশে পুজোর গন্ধ! চারদিকে উৎসবের প্রস্তুতি। ২০২৬ সালে শারদীয় নবরাত্রির সূচনা ১১ অক্টোবর। ১১ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পালিত হবে নবরাত্রির নয় দিন। এই নয় দিনে দেবী দুর্গার নয়টি রূপের আরাধনা করা হয়, যাঁদের একত্রে বলা হয় ‘নবদুর্গা’।

মা শৈলপুত্রী

নবরাত্রির প্রথম দিনে পূজিত হন মা শৈলপুত্রী। নামের অর্থ ‘পর্বতের কন্যা’। দেবীর হাতে থাকে ত্রিশূল ও পদ্ম এবং বাহন নন্দী।

মা ব্রহ্মচারিণী

দ্বিতীয় দিনে পূজিত হন মা ব্রহ্মচারিণী। হাতে জপমালা ও কমণ্ডলু নিয়ে এই দেবীর রূপ ভক্তদের কাছে ত্যাগ ও অধ্যবসায়ের বার্তা বহন করে।

মা চন্দ্রঘণ্টা

নবরাত্রির তৃতীয় দিনে আরাধনা করা হয় মা চন্দ্রঘণ্টার। তাঁর কপালে অর্ধচন্দ্রাকৃতি ঘণ্টার মতো অলঙ্কার থাকার কারণে এই নাম। 

মা কূষ্মাণ্ডা

চতুর্থ দিনে পুজো হয় মা কূষ্মাণ্ডার। তাঁর হাসি থেকেই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল বলে বিশ্বাস করা হয়। 

মা স্কন্দমাতা

মাতৃত্বের এক অপূর্ব প্রতীক মা স্কন্দমাতা। নবরাত্রির পঞ্চম দিনে তাঁর পুজো করা হয়। কোলে শিশু কার্তিকেয়কে নিয়ে থাকা এই দেবীর রূপ মায়ের স্নেহ, মমতা ও সন্তানকে রক্ষা করার শক্তির প্রতীক।

মা কাত্যায়নী

ষষ্ঠ দিনে পূজিত হন মা কাত্যায়নী। দেবীর এই রূপকে শক্তি, সাহস এবং অশুভ শক্তি বিনাশের সঙ্গে যুক্ত করা হয়। হাতে অস্ত্র, সিংহ বাহন এই রূপেই দেবী যেন অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হয়ে ওঠেন।

মা কালরাত্রি

নবরাত্রির সবচেয়ে ভয়ঙ্কর রূপগুলির অন্যতম মা কালরাত্রি। কালো বর্ণ, উন্মুক্ত কেশ এবং ভয়ঙ্কর রূপের কারণে দেবীর এই অবয়ব অন্য রূপগুলির থেকে একেবারেই আলাদা। তবে ভক্তদের বিশ্বাস, তাঁর এই ভয়ঙ্কর রূপ আসলে অশুভ ও নেতিবাচক শক্তির বিনাশের প্রতীক।

মা মহাগৌরী

অষ্টম দিনে পূজিত হন মা মহাগৌরী। নামের মধ্যেই রয়েছে তাঁর রূপের পরিচয়—‘মহা’ অর্থাৎ মহান এবং ‘গৌরী’ অর্থাৎ উজ্জ্বল বা শুভ্র। 

মা সিদ্ধিদাত্রী

নবরাত্রির শেষ দিনে আরাধনা করা হয় মা সিদ্ধিদাত্রীর। ‘সিদ্ধি’ অর্থাৎ সাফল্য বা আধ্যাত্মিক সিদ্ধি প্রদান করেন যিনি, তিনিই সিদ্ধিদাত্রী। নবদুর্গার শেষ রূপ হিসেবে তাঁর পুজোর মধ্য দিয়েই নবরাত্রির নয় দিনের আরাধনা সম্পূর্ণ হয়।

৪০০ ভরি সোনায় সাজতেন দেবী, নদিয়ার যমশেরপুরে বাগচী বাড়ির পুজোর জৌলুস আজ অতীত

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর