মহাকাশে নতুন ইতিহাস পাকিস্তানের, চিনের স্পেস স্টেশনে পা রাখলেন পাক অ্যাস্ট্রোনট

Share:

নিজস্ব প্রতিনিধি: পৃথিবীর গণ্ডি পেরিয়ে মহাকাশে পাড়ি! ইতিহাস গড়লেন পাকিস্তানের এক প্রাক্তন বায়ুসেনা পাইলট। এতদিন মহাকাশ গবেষণায় আমেরিকা, রাশিয়া কিংবা চিনের মতো দেশের নামই বেশি শোনা যেত। এবার সেই তালিকায় নতুন সংযোজন পাকিস্তান। চিনের মহাকাশ অভিযানে শামিল হয়ে মহাকাশে পৌঁছলেন পাক নাগরিক মহম্মদ জীশান আলি। শুধু পর্যটক হিসেবে নয়, পেলোড বিশেষজ্ঞের দায়িত্ব নিয়ে চিনের স্পেস স্টেশনে গবেষণা করবেন তিনি।

ভারতীয় সময় বুধবার ভোর ৫টা ৪৮ মিনিটে চিনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে Shenzhou-24 মহাকাশযান। Long March 2F রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় ৪০ বছর বয়সি জীশানকে। তাঁর সঙ্গে রয়েছেন চিনের দুই মহাকাশচারী তাং হোংবো এবং ইউ ই। চিনের তরফে অভিযানটিকে সফল বলে ঘোষণা করা হয়েছে। নির্ধারিত কক্ষপথে পৌঁছে গিয়েছে মহাকাশযানটি। পাকিস্তানের প্রাক্তন বায়ুসেনা কর্মকর্তা জীশান এবার চিনের মহাকাশ স্টেশন ‘তিয়াংগং’-এ থাকবেন। সেখানে প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন তিনি। মূলত মাইক্রোগ্র্যাভিটি বা অতি ক্ষুদ্র অভিকর্ষের পরিবেশে গবেষণা চালানোই তাঁর অন্যতম দায়িত্ব। পাশাপাশি, বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষা করবেন। পাকিস্তানের একাধিক বিশ্ববিদ্যালয়ের পাঠানো গবেষণার কাজও রয়েছে তাঁর তালিকায়। জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং সালোকসংশ্লেষণকারী অণুজীব নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করবেন তিনি। এই অভিযান পাকিস্তানের মহাকাশ গবেষণার ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। এর আগে ২০২৩ সালে পাকিস্তানি ব্যবসায়ী নমীরা সেলিম Virgin Galactic-এর বাণিজ্যিক মহাকাশ পর্যটনের অংশ হিসেবে মহাকাশে গিয়েছিলেন। তবে তিনি মহাকাশচারী ছিলেন না। কয়েক মিনিটের সেই ভ্রমণের সঙ্গে জীশানের অভিযানের পার্থক্য অনেকটাই। কারণ, তিনি মহাকাশ স্টেশনে থেকে গবেষণার কাজে যুক্ত হতে চলেছেন। জীশানের পৃথিবীতে ফেরার কথা এক সপ্তাহ পর। চিনা স্পেস স্টেশনে আগে থেকেই রয়েছেন লাই কা-ইং এবং ঝাং ঝিওয়ান। তাঁদের সঙ্গেই পৃথিবীতে ফিরবেন তিনি।

আরও পড়ুন: যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

জানা গিয়েছে, মহাকাশে যাওয়ার প্রস্তুতি মোটেই সহজ ছিল না জীশানের। এভিয়েশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করা জীশান দীর্ঘদিন পাক বায়ুসেনায় কর্মরত ছিলেন। উইং কমান্ডার পদে থাকা অবস্থায় যুদ্ধবিমানও চালিয়েছেন তিনি। স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। এই প্রাক্তন পাইলটকে মহাকাশ অভিযানের উপযোগী করে তুলতে দীর্ঘ প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়েছে। চলতি বছর (২০২৬ সাল) পাক মহাকাশচারী খুররম দাউদের সঙ্গে চিনে প্রশিক্ষণ নিতে পৌঁছেছিলেন তিনি। গত সাত মাসেরও বেশি সময় বেজিংয়ে থেকে চিনা ভাষাও শিখেছেন। মহাকাশে পাড়ি দেওয়ার আগে সংবাদমাধ্যমকে জীশান বলেন, তাঁর কাঁধে খোদাই করা রয়েছে পাকিস্তানের নাম। ২৫ কোটি পাকিস্তানির আশা ও স্বপ্ন সঙ্গে নিয়েই এই যাত্রা শুরু করছেন তিনি।

বিয়েবাড়িতে আচমকা দুষ্কৃতীদের তাণ্ডব! এলোপাথাড়ি গুলি, মৃত ২

শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা