গরম ভাতে তৃপ্তির স্বাদ!  রইল বিহারি আলু চোখার সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুপুরের মেনুতে ধোঁয়া ওঠা গরম ভাত, সঙ্গে পাতলা মুসুর ডাল আর আলু সেদ্ধ! বাঙালিদের কাছে এর চেয়ে বড় পরিতৃপ্তির খাবার আর কিছু হয় না। কিন্তু এই চিরপরিচিত স্বাদকে যদি আরও একটু বাড়াতে চান তাহলে বানিয়ে ফেলতে পারেন খাঁটি বিহারি আলু চোখা। বিহারের এই ঐতিহ্যবাহী পদটি তৈরি করা যেমন সহজ, এর স্বাদও তেমনই অতুলনীয়।

উপকরণ

৩-৪টি সেদ্ধ করা আলু, ২-৩টি শুকনো লঙ্কা, ১টি কাঁচা লঙ্কা কুচি, ১টি মাঝারি মাপের পেঁয়াজ, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি, ১ টেবিল চামচ খাঁটি সরষের তেল, স্বাদমতো নুন, ৩-৪ কোয়া রসুন।

পদ্ধতি

প্রথমে সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে একটি পাত্রে ভাল করে চটকে (ম্যাশ করে) নিন। খেয়াল রাখবেন যেন বড় কোনও টুকরো না থাকে। শুকনো লঙ্কা সরাসরি গ্যাসের আগুনে হালকা পুড়িয়ে নিন। এবার ওই চটকানো আলুর মধ্যে পোড়া শুকনো লঙ্কা হাত দিয়ে ভাল করে গুঁড়ো করে মিশিয়ে দিন। এরপর পাত্রে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, রসুন এবং স্বাদমতো নুন দিন। সবশেষে ওপর থেকে কাঁচা খাঁটি সরষের তেল ছড়িয়ে দিন। এবার হাতের সাহায্যে সমস্ত উপকরণ আলুর সাথে খুব ভাল করে মেখে নিন। তৈরি আপনার জিভে জল আনা খাঁটি বিহারি আলু চোখা!

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস