বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্মার্টফোন প্রেমীদের জন্য বড় খবর! আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) লঞ্চ হল বহুল প্রতীক্ষিত Redmi Note 17 Pro সিরিজ। এই সিরিজের আওতায় চিনা মোবাইল নির্মাতা সংস্থাটি দুটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে এনেছে। Redmi Note 17 Pro এবং Redmi Note 17 Pro Max। নতুন এই সিরিজের মূল আকর্ষণ হতে চলেছে এর অবিশ্বাস্য ব্যাটারি লাইফ।

সিরিজের টপ-ভ্যারিয়েন্ট অর্থাৎ Redmi Note 17 Pro Max ফোনে দেওয়া হচ্ছে ১০,০০০mAh-এর একটি বিশাল ব্যাটারি। সংস্থার দাবি, একবার সম্পূর্ণ চার্জ দিলে এই ফোনটি টানা চার দিনেরও বেশি সময় ব্যাকআপ দিতে সক্ষম। দেশের বাজারে এই ফোনটি সরাসরি ১০,০০০mAh ব্যাটারি সমৃদ্ধ Realme P4 Power স্মার্টফোনকে টেক্কা দেবে। পারফরম্যান্সের জন্য, দুটি ডিভাইসেই আলাাদা-আলাদা চিপসেট ব্যবহার করা হবে। নোট 17 প্রো মডেলে Snapdragon 6s Gen 4 প্রসেসর এবং টপ মডেল নোট 17 প্রো ম্যাক্স ফোনে রয়েছে Snapdragon 6 Gen 5 চিপসেট।

ডিজাইনের দিক থেকেও এই সিরিজটি বেশ আকর্ষণীয়। Redmi Note 17 Pro Max ফোনটি পাওয়া যাবে বিশেষ ‘Secret Sunrise’ রঙে, যার ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ফটোক্রোমিক মেটেরিয়াল। এর ফলে আলোর সংস্পর্শে এলে ফোনের পেছনের অংশ নিজের রং পরিবর্তন করতে পারবে। অন্যদিকে, Redmi Note 17 Pro মডেলটি পাওয়া যাবে একটি সুন্দর Lavender কালার অপশনে। দুটি ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপের জন্য পেছনের দিকে স্কয়ার ক্যামেরা মডিউল থাকছে। স্থায়িত্ব বা ডিউরেবিলিটির কথা মাথায় রেখে ফোনগুলোতে IP66, IP68, IP69 এবং IP69K ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্ট রেটিং দেওয়া হয়েছে। এছাড়া এটি TÜV SÜD 5-স্টার টাইটান কোয়ালিটি সার্টিফিকেশনও লাভ করেছে।

আগামী ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ এই সিরিজের ফোনগুলির বিক্রি শুরু হবে। এছাড়া শাওমির নিজস্ব অনলাইন স্টোর (Mi.com) এবং বিভিন্ন অফলাইন রিটেল পার্টনার স্টোর থেকেও ফোন দুটি সহজেই কেনা যাবে। Redmi Note 17 Pro-র দাম শুরু হচ্ছে ৩৬ হাজার ৯৯৯ টাকা থেকে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মিলবে। REDMI Note 17 Pro 5G Max তিন রংয়ে পাওয়া যাবে। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সমৃদ্ধ ফোনের দাম শুরু হচ্ছে ৪৯ হাজার ৯৯৯ টাকা থেকে। দুটি ফোনেই ৫ হাজার টাকা করে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মিলবে। 

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

‘আপনি ওস্তাদ অভিনেতা, দু-সপ্তাহের মধ্য়ে ২ কোটি টাকা ফেরাবেন,’ রাজপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর