জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় স্মার্টফোন বাজারে ফের বড় চমক দিতে চলেছে চিনের প্রযুক্তি সংস্থা শাওমি। চলতি জুন মাসেই সংস্থা তাদের নতুন শক্তিশালী 5G স্মার্টফোন Redmi Turbo 5 লঞ্চ করতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত সংস্থার তরফে অফিসিয়াল লঞ্চের দিন ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, আজ ২ জুন ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে পারে নয়া ডিভাইসটি। ইতিমধ্যেই ফোনটি Amazon-এ লিস্টেড হয়েছে এবং Redmi একটি বিশেষ মাইক্রোসাইটও তৈরি করেছে, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ ফিচারের ইঙ্গিত মিলেছে।

ফিচারের দিক থেকে Redmi Turbo 5-এ থাকতে পারে 6.59 ইঞ্চির বড় OLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়াও ডিসপ্লেতে 1.5K রেজোলিউশন, 480Hz টাচ স্যাম্পলিং রেট এবং সর্বোচ্চ 3500 নিটস পিক ব্রাইটনেস থাকতে পারে বলে জানা গিয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর ব্যবহার করা হতে পারে। এর সঙ্গে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন এই ডিভাইসটি Android 16 ভিত্তিক HyperOS 3-এ চলবে বলেও জানা গিয়েছে। ক্যামেরার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিয়েছে সংস্থা। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে, যেখানে 50 মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে 8 মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য 20 মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

আরও পড়ুন: নজরকাড়া দামে স্যামসাং গ্যালাক্সি A57, মন জিততে পারবে মধ্যবিত্তের ?

সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে এর বিশাল 7560mAh ব্যাটারি। ফোনটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। পাশাপাশি 27W রিভার্স চার্জিং সুবিধাও পাওয়া যেতে পারে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং থাকতে পারে। দামের কথা বললে, Redmi Turbo 5 ভারতের বাজারে মিড বাজেট সেগমেন্টে আসতে পারে। অনুমান করা হচ্ছে, ফোনটির দাম 30 হাজার থেকে 35 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে।

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি