শনির কৃপায় ৮৩ দিন ৫ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: কেউ দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা পাওয়ার অপেক্ষায় আবার কেউ চাকরি পাওয়ার অপেক্ষায়। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, এবার সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত দিতে পারে শনির নতুন অবস্থান। অক্টোবরের শুরুতেই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনি। ফলে কিছু রাশির জাতক-জাতিকার আর্থিক পরিস্থিতি, চাকরি এবং ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। জ্যোতিষ গণনা অনুযায়ী, ৯ অক্টোবর উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনি। সেখানে তার অবস্থান থাকবে ৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত। উত্তরা ভাদ্রপদ ২৭ টি নক্ষত্রের মধ্যে ২৬ তম। জ্যোতিষশাস্ত্রে এই নক্ষত্রকে ধৈর্য, স্থিরতা, দায়িত্ব এবং দীর্ঘমেয়াদি সাফল্যের সঙ্গে যুক্ত করা হয়। ফলে শনির এই অবস্থানকে ঘিরে বেশ কিছু রাশির জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনার কথা বলা হচ্ছে।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা বা আর্থিক বিষয় এগোনোর সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের ক্ষেত্রে নিয়মিত পরিশ্রমের ফল পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের আয়ের নতুন রাস্তা খুলতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরোনো যোগাযোগ বিশেষ কাজে আসতে পারে। পরিচিতদের মাধ্যমে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও সেটি ভবিষ্যতে সুবিধা এনে দিতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশির ক্ষেত্রে চাকরি ও আর্থিক বিষয়ে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আর্থিক লাভের সুযোগও তৈরি হতে পারে। তবে তাড়াহুড়ো না করে ধৈর্যের সঙ্গে কাজ করাই গুরুত্বপূর্ণ।

মকর রাশি

শনির সঙ্গে বিশেষ যোগ রয়েছে মকর রাশির। তাই এই নক্ষত্রে শনির অবস্থান মকর জাতকদের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাড়ি, জমি বা অন্য কোনও স্থাবর সম্পত্তি সংক্রান্ত পুরোনো বিষয় এগোতে পারে। তবে সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কাগজপত্র ভালভাবে যাচাই করা জরুরি।

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকারা পরিবার থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা পেতে পারেন। পরিবারের কোনও সদস্যের সাহায্যে দীর্ঘদিনের অসম্পূর্ণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি বা পারিবারিক বিষয়েও পরিস্থিতি অনুকূলে আসতে পারে। তবে আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য