সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতেই সপ্তাহের প্রথম লেনদেনেই বড় ধাক্কা খেল দেশের শেয়ার বাজার। সোমবার সেনসেক্স ও নিফটি দুই সূচকই তীব্র চাপে পড়ে। বাজার খোলার পর থেকেই প্রায় সব ক্ষেত্রেই বিক্রির চাপ দেখা যায়। ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

ইরান-আমেরিকা সংঘাত ঘিরে অনিশ্চয়তা এবং অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতি বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় ৭৯ ডলারে পৌঁছনোয় মূল্যবৃদ্ধির আশঙ্কা আরও জোরদার হয়েছে। এর জেরে ব্যাঙ্কিং, তথ্যপ্রযুক্তি, ধাতু, অটোমোবাইল-সহ প্রায় সব প্রধান ক্ষেত্রের শেয়ার বিক্রির চাপে নেমে আসে। দিনের লেনদেনে সেনসেক্স প্রায় ৬০০ থেকে ৭০০ পয়েন্ট পর্যন্ত নেমে যায়। অন্যদিকে নিফটি ২৪,০০০ পয়েন্টের কাছাকাছি নেমে আসে। বাজারে ব্যাপক মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও পতনের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিদেশি লগ্নিকারীদের বিক্রির চাপ এবং টাকার দুর্বল অবস্থানও বাজারের উপর অতিরিক্ত চাপ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা অব্যাহত থাকলে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে। তার সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের অর্থনীতি ও শেয়ার বাজারে। পাশাপাশি চলতি ত্রৈমাসিকের সংস্থাগুলির আর্থিক ফলাফল এবং মূল্যবৃদ্ধির তথ্যও আগামী কয়েক দিনে বাজারের গতিপথ নির্ধারণ করবে।

আরও পড়ুনঃ সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

বাজার বিশেষজ্ঞদের পরামর্শ, এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত। উচ্চ অস্থিরতার মধ্যে মানসম্মত সংস্থার শেয়ারে নজর রাখার পরামর্শও দিয়েছেন তাঁরা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, অপরিশোধিত তেলের দাম এবং আন্তর্জাতিক বাজারের গতিবিধির উপর আগামী কয়েক দিনের লেনদেন অনেকটাই নির্ভর করবে বলে মত বিশেষজ্ঞদের।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি