রোজ ১২টা-১টায় বিছানায় যাচ্ছেন? শরীরের জন্য বড় ঝুঁকি! সতর্ক হোন এখনই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অনেকেরই অভ্যাস গভীর রাতে ঘুমোতে যাওয়া। কাজের চাপ, মোবাইল বা সিরিজ দেখার অভ্যাস, কিংবা নিছক দেরিতে ঘুম আসার কারণে অনেকেই রাত ১২টা থেকে ১টার আগে বিছানায় যান না। কিন্তু বিশেষজ্ঞদের মতে, নিয়মিত দেরিতে ঘুমোলে শরীরের স্বাভাবিক ছন্দ বা বডি ক্লক বিঘ্নিত হতে পারে, যার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে স্বাস্থ্যের উপর। তাই এই অভ্যাস সম্পর্কে এখনই সচেতন হওয়া জরুরি।

রাত জেগে থাকার অন্যতম বড় সমস্যা হল ঘুমের চক্রের পরিবর্তন। এতে ঘুমের গুণগত মান কমে যায়। অনেক সময় দেখা যায়, ঘুম এলেও তা গভীর হয় না বা বারবার ঘুম ভেঙে যায়। ফলে শরীর ও মস্তিষ্ক ঠিকভাবে বিশ্রাম পায় না। এর প্রভাব পড়ে পরের দিনের কর্মক্ষমতার উপরও। এছাড়া দেরিতে ঘুমোলে হজমের সমস্যাও বাড়তে পারে। গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস)-এর মতো সমস্যার ঝুঁকি বাড়তে পারে। কারণ দেরিতে খাওয়া ও দেরিতে ঘুমোনো-এই দুই অভ্যাস একসঙ্গে শরীরের বিপাকক্রিয়াকে প্রভাবিত করে।নিয়মিত রাত জাগলে শরীরে প্রদাহের মাত্রা বেড়ে যেতে পারে। দীর্ঘদিন এমন চলতে থাকলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এমনকি হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে। এছাড়া মানসিক স্বাস্থ্যের উপরও এর প্রভাব পড়ে। পর্যাপ্ত ঘুম না হলে উদ্বেগ, দুশ্চিন্তা ও খিটখিটে মেজাজ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

সুস্থ থাকতে হলে ঘুমের সময় ঠিক রাখা অত্যন্ত জরুরি। চেষ্টা করুন রাত ১০.৩০ থেকে ১১টার মধ্যে বিছানায় যেতে। নিয়মিত নির্দিষ্ট সময়ে ঘুমোলে শরীর ভালো থাকে, মনও সতেজ থাকে। ছোট এই অভ্যাস বদলই ভবিষ্যতে বড় রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার