১৫ হাজারের কমে দুর্দান্ত ফিচারের 5G স্মার্টফোন কেনার সুযোগ, কোথায় পাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ই-কমার্স সংস্থা Amazon Great Indian Festival Sale 2026 শুরু হয়ে গিয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে শুরু হওয়া এই ফেস্টিভ্যাল সেলে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনে মিলছে আকর্ষণীয় ছাড়। বিশেষ করে ২০ হাজার টাকার কম বাজেটে 5G স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে এই সেলে রয়েছে বেশ কয়েকটি নজরকাড়া বিকল্প। Redmi, Samsung, OnePlus, iQOO এবং realme-র একাধিক ফোন পাওয়া যাচ্ছে কম দামে।

realme Narzo 100 Lite 5G

সবচেয়ে কম দামের বিকল্পগুলির মধ্যে রয়েছে realme Narzo 100 Lite 5G। ফোনটির দাম নেমে হয়েছে ১৪,৯৯৯ টাকা। এই দামে পাওয়া যাচ্ছে 4GB RAM ও 64GB স্টোরেজ মডেল। ফোনটির অন্যতম আকর্ষণ 7000mAh Titan ব্যাটারি।

OnePlus N6x

Amazon সেলে OnePlus N6x-এর 4GB RAM ও 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের ডিল প্রাইস ১৭,৪৯৯ টাকা। ফোনটির আসল দাম ২৬,৯৯৯ টাকা। ডিভাইসে রয়েছে 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং 5300mm² কুলিং সিস্টেম। SBI কার্ডের অফার প্রযোজ্য হলে দাম আরও কমতে পারে।

Redmi 15C 5G Prime

২০ হাজারের কম বাজেটে আরেকটি উল্লেখযোগ্য ফোন Redmi 15C 5G Prime। 4GB RAM ও 128GB স্টোরেজ মডেলটি সেলে ১৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, এই প্রাইম ফোনটির আসল দাম 29,999 টাকা। ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে, MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 50MP AI ডুয়াল ক্যামেরা।

Samsung Galaxy M17e 5G

Samsung-এর Galaxy M17e 5G ফোনটির দাম নেমে হয়েছে ১৬,৯৯৯ টাকা। এই মডেলে রয়েছে 4GB RAM, 128GB স্টোরেজ, 6000mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেট এবং IP54 রেটিং। ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে রয়েছে 50MP ডুয়াল ক্যামেরা সেটআপ।

iQOO Z11 Lite

iQOO Z11 Lite 5G-ও পাওয়া যাচ্ছে ২০ হাজার টাকার অনেকটাই কমে। Amazon সেলে ফোনটির দাম ১৫,৪৯৯ টাকা। 4GB RAM ও 128GB স্টোরেজের এই ফোনে রয়েছে 6500mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং, MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 50MP Sony রিয়ার ক্যামেরা।২০ হাজার টাকার মধ্যে ফোন কিনতে গেলে শুধু দাম নয়, ব্যাটারি, প্রসেসর, ডিসপ্লের রিফ্রেশ রেট, ক্যামেরা ও স্টোরেজও দেখে নেওয়া জরুরি। 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক