শিশুরা শাক খেতে চায় না? বানিয়ে ফেলুন পালং দিয়ে প্যানকেক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতের মরশুম আসতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার আগেই গ্রাম বাংলার কিছু কিছু জায়গায় অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। মরশুম বদলের সঙ্গে সঙ্গে বাজারে উঠতে শুরু করেছে নানা ধরনের টাটকা শাক-সবজি। পালং শাকও তার মধ্যে অন্যতম। কিন্তু পাতে শাক দেখলেই মুখ ফিরিয়ে নেয় অনেক শিশু। অথচ বেড়ে ওঠার বয়সে খাবারের তালিকায় শাক-সবজি রাখা জরুরি। তাই জোর করে খাওয়ানোর বদলে একটু অন্য কায়দায় শিশুর পাতে শাক তুলে দিতে পারেন। পাকা কলা ও পালং শাক দিয়ে তৈরি নরম প্যানকেক হতে পারে সেই সমস্যার সহজ সমাধান। স্বাদে মিষ্টি, খেতে নরম এই পদটি সকালের জলখাবার কিংবা বিকেলের হালকা খাবার হিসেবে শিশুকে পরিবেশন করতে পারেন।

উপকরণ

পালং শাক — ১ কাপ
গমের আটা — আধ কাপ
ডিম — ১টি
দুধ — ১/৪ কাপ
পাকা কলা — আধখানা
জিরার গুঁড়ো — এক চিমটি
ঘি — অল্প পরিমাণে

আরও পড়ুনঃ হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

প্রণালী

প্রথমে পালং শাক ভাল করে ধুয়ে সামান্য জলে ২-৩ মিনিট সেদ্ধ করে নিন। তার পর ঠান্ডা করে পালং শাক ও পাকা কলা একসঙ্গে মিহি করে বেটে নিন। এ বার একটি পাত্রে গমের আটা, ডিম, দুধ, পালং শাক ও কলার পেস্ট এবং এক চিমটি জিরার গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি খুব পাতলা বা বেশি ঘন হলে সামান্য দুধ দিয়ে ঘনত্ব ঠিক করে নিতে পারেন। এর পর নন-স্টিক তাওয়ায় অল্প ঘি মাখিয়ে কম আঁচে মিশ্রণটি ছোট গোল আকারে ঢেলে দিন। এক দিক সেঁকা হয়ে গেলে সাবধানে উল্টে অন্য দিকটিও ভাল করে সেঁকে নিন। প্যানকেক যেন ভিতর পর্যন্ত সেদ্ধ হয়, সে দিকে খেয়াল রাখুন। তবে বেশি সময় ধরে সেঁকে শক্ত বা শুকনো করবেন না। প্যানকেক তৈরি হয়ে গেলে কিছুটা ঠান্ডা করে শিশুর বয়স ও খাওয়ার দক্ষতা অনুযায়ী ছোট, নরম টুকরো করে পরিবেশন করুন। পাকা কলার প্রাকৃতিক মিষ্টিই এর স্বাদ বাড়ানোর জন্য যথেষ্ট। তবে এক বছরের কম বয়সি শিশুকে মধু দেবেন না এবং খাওয়ানোর সময় পাশে থাকুন।

সামান্য জীবনযাত্রার পরিবর্তনে কীভাবে বাড়বে মস্তিষ্কের কার্যক্ষমতা?

স্ট্রোক রোগীকে দ্রুত সুস্থ করে তুলতে চান? ৬টি বিষয় অবশ্যই জেনে নিন

বয়স বাড়লেই কেন দুর্বল হয়ে যায় পেশি? কী বলছেন বিশেষজ্ঞরা..

পেটের সমস্যায় ভুগবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, কর্মে উন্নতির সুযোগ রয়েছে 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির