শ্রীকৃষ্ণের ১৬,১০৮টি বিয়ে! জন্মাষ্টমীতে জানুন আসল সত্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। কৃষ্ণের জন্ম ও তাঁর জীবনের নানা লীলাকথা ঘিরে রয়েছে অসংখ্য পৌরাণিক কাহিনি। তার মধ্যে অন্যতম চর্চিত বিষয় হল শ্রীকৃষ্ণের ১৬,১০৮ বিবাহের কাহিনি। কিন্তু সত্যিই কি ভগবান শ্রীকৃষ্ণ ১৬,১০৮টি বিয়ে করেছিলেন? এর নেপথ্যের রহস্যই বা কী?

পৌরাণিক কাহিনি অনুযায়ী, শ্রীকৃষ্ণের প্রধান আট রানি ছিলেন রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, মিত্রবিন্দা, নাগ্নজিতী, ভদ্রা এবং লক্ষ্মণা। এঁদের ‘অষ্টভার্যা’ বলা হয়। এর পাশাপাশি আরও ১৬,১০০ জন নারীকে শ্রীকৃষ্ণ নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন বলে ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে। অসুররাজ নরকাসুর বহু রাজকন্যাকে বন্দি করে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করে তাঁদের মুক্ত করেন। কিন্তু মুক্ত হওয়ার পর ওই নারীরা শ্রীকৃষ্ণের কাছে আশ্রয় প্রার্থনা করেন। তখন শ্রীকৃষ্ণ তাঁদের গ্রহণ করেন এবং স্ত্রী হিসেবে মর্যাদা দেন। 

জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। এই দিন তাঁর বাল্যলীলা থেকে শুরু করে জীবনের বিভিন্ন পৌরাণিক ঘটনাও স্মরণ করেন ভক্তরা। বিভিন্ন ধর্মীয় ও ভক্তিমূলক ঐতিহ্যে রাধা ও কৃষ্ণের সম্পর্ককে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। বিশেষত, ভক্তি ঐতিহ্য রাধা ও কৃষ্ণের সম্পর্ককে আত্মা ও ও পরম সত্তার মিলনের প্রতীক হিসেবে দেখে, যা জাগতিক প্রেমকে অতিক্রম করে। রুক্মিণীকে ভগবান কৃষ্ণের অন্যতম প্রধান পত্নী হিসেবে গণ্য করা হয়। কিংবদন্তী অনুসারে, রুক্মিণী কৃষ্ণকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন। ধর্মগ্রন্থে ভগবান কৃষ্ণের বিশাল পরিবারের বর্ণনা রয়েছে। তাঁর রানিগণ, পুত্রগণ এবং বংশধরগণ দ্বারকার ইতিহাস ও যদু বংশের সঙ্গে সম্পর্কিত পৌরাণিক কাহিনির এক গুরুত্বপূর্ণ অংশ।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL