কুমড়ো ফুল ভাপা! একবার খেলেই মন জয় করবে ঐতিহ্যবাহী এই নিরামিষ পদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষাকালে বাজারে টাটকা কুমড়ো ফুল পাওয়া গেলে অনেকেই ভাজা বানান। তবে একই উপকরণ দিয়ে যদি একটু অন্যরকম স্বাদ চান, তাহলে তৈরি করুন কুমড়ো ফুল ভাপা। সর্ষে, নারকেল আর কাঁচালঙ্কার মিশেলে ভাপানো এই পদটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। কম তেলে সহজ পদ্ধতিতে বানানো এই রেসিপির স্বাদে থাকে খাঁটি বাঙালিয়ানা।

উপকরণ

কুমড়ো ফুল (৮ টি) সাদা সর্ষে (২ টেবিল চামচ), কোরানো নারকেল (৩ টেবিল চামচ), কাঁচালঙ্কা (৪ টি), হলুদ গুঁড়ো ( ½  চা চামচ), নুন (স্বাদমতো ), সরষের তেল (২ টেবিল চামচ), কলাপাতা বা স্টিলের ভাপানোর পাত্র।

পদ্ধতি

কুমড়ো ফুলের ভেতরের পরাগ অংশ আলতো করে ফেলে দিয়ে ভালভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। সর্ষে, কাঁচালঙ্কা ও সামান্য নুন একসঙ্গে বেটে নিন। এর সঙ্গে কোরানো নারকেল, হলুদ ও সরষের তেল মিশিয়ে একটি ঘন মশলার পেস্ট তৈরি করুন। এই মশলার সঙ্গে কুমড়ো ফুল আলতোভাবে মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন, যাতে ফুলে মশলার স্বাদ ঢুকে যায়। কলাপাতায় মুড়ে অথবা একটি ভাপানোর পাত্রে ঢেলে ১৫থেকে ২০ মিনিট ভাপে রান্না করুন। ফুল নরম হয়ে গেলে এবং সরষের সুগন্ধ বেরোলে নামিয়ে নিন। গরম গরম সাদা ভাতের সঙ্গে সামান্য কাঁচা সরষের তেল ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে পাশে রাখতে পারেন ডাল বা আলুভাজা। নিরামিষ দুপুরের খাবারে এই কুমড়ো ফুল ভাপা এক অনন্য সংযোজন।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ