১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

আর দুইদিন পর তথা ১৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করতে চলেছে সূর্য। আর বুধ হল কন্যা রাশির অধিপতি। কাকতালীয়ভাবে বুধও বর্তমানে কন্যা রাশিতে রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করতে চলেছে সূর্য। আর বুধ হল কন্যা রাশির অধিপতি। কাকতালীয়ভাবে বুধও বর্তমানে কন্যা রাশিতে রয়েছে। আর সূর্যের গোচরের ফলে কন্যা রাশিতে দুই গ্রহের সংযোগ ঘটবে। যার ফলে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি হবে। এই রাজযোগে কপাল খুলবে ৫ রাশির জাতকদের। সূর্য নির্দিষ্ট কিছু রাশির কর্মজীবন, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে। জেনে সেই ভাগ্যবান রাশি কারা? 

কন্যা রাশি: সূর্য কন্যা রাশিতে অবস্থান করছে। ফলস্বরূপ, কন্যা রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস অটুট থাকবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ দ্রুত সম্পন্ন হবে। ভাগ্যের সহায়তা আর্থিক লাভ হবে। কোথাও আটকে থাকা টাকা উদ্ধার হবে। চাকরি এবং ব্যবসা সংক্রান্ত বিষয়েও সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি: সূর্যের গোচর সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ। দীর্ঘদিনের সমস্যাগুলির সহজ সমাধান হবে। জীবনে সুখ আসবে। পরিবারের কোনও সদস্যের থেকে সুসংবাদ পাবেন। ব্যবসায়ীদের জন্যে সময়টি অনুকূল। ব্যবসা সম্প্রসারণের সুযোগ রয়েছে। আর্থিক লাভের নতুন পথ খুলে যাবে।

বৃশ্চিক রাশি: সূর্যের এই গোচর বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য লাভের নতুন সুযোগ নিয়ে আসবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁদের সময়টি অনুকূল। ব্যবসায়িক লাভ বাড়বে। দীর্ঘদিনের কোনও ইচ্ছে পুরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

ধনু রাশি: সূর্যের কন্যা রাশিতে গোচরের ফলে ধ্নু রাশির জাতক-জাতিকাদের আরাম-বিলাসিতা বাড়বে। যদি আপনি জমি, বাড়ি বা যানবাহন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে ইচ্ছে পুরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি ঝামেলা থেকে রক্ষা পাবেন। কর্মস্থলে সহকর্মী এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন পাবেন। যা আপনার মনোবল আরও বাড়িয়ে দেবে। 

মীন রাশি: সূর্যের গোচরে এই রাশির জাতক জাতিকারাও ইতিবাচক ফল পাবেন। আপনার কথাবার্তা আরও মধুর হবে, যা মানুষকে আপনার প্রতি আরও আকৃষ্ট করবে। একটি বড় ব্যবসায়িক চুক্তি সাক্ষর হতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। বাবা ও পরিবারের থেকে আশীর্বাদ লাভ করবেন। আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে। 

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রেমিককে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

জামাইয়ের প্রেমে হাবুডুবু পাঁচ সন্তানের মা, তারপর যা ঘটল…

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী