ভালবাসার এপিঠ-ওপিঠ, কেউ সব্যসাচী কেউ আফতাব

একদিকে যেমন মানুষ শ্রদ্ধার হত্যাকাণ্ডের কথা শুনে ভালোবাসার প্রতি বিশ্বাস হারাচ্ছে, অন্যদিকে সব্যসাচী-ঐন্দ্রিলার প্রেম নতুন করে ভালোবাসার প্রতি বিশ্বাস রাখতে বলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালোবাসার যেন একাধিক নাম। কারুর ভালোবাসার জন্যে জীবন বাঁচে, আবার কেউ বেঁচে থাকার জন্যে ভালবাসাকে শেষ করে দিতেও দু বার ভাবে না। ভালোবাসার যেন বহু নাম, অথচ দেখুন এই পৃথিবীটাই যেন ভালবাসায় ভরা। কথায় আছে, যার জীবনে ভালোবাসা নেই সেই মানুষ অভাগা। মানুষ থেকে পশু, পৃথিবীতে বেঁচে থাকা সব প্রাণীরাই ভালোবাসার মায়ার চাদরে মোড়া। কিন্তু এই ভালোবাসাকে পাওয়ার জন্যেই প্রেমিকের হাতে ৩৫ টুকরো হতে হল শ্রদ্ধা মদনকে।

আবার ভালোবাসার সংজ্ঞা যেন প্রতিনিয়ত নতুন করে তৈরি করছেন বাংলার প্রেমিক যুগল সব্যসাচী-ঐন্দ্রিলা। অথচ তাঁদের ভালোবাসার প্রসার শুধুই বাংলাতেই আটকে। কিন্তু তাতে কি, তাঁদের ভালোবাসা যেন সর্বক্ষণ মানুষকে নতুন নতুন পাঠ পড়াচ্ছে। পরপর দুবার ক্যান্সারের মতো মারণরোগকে একেবারে জয় করেও যেন এক টুকরো শান্তি পেলেন না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মারণরোগ থেকে সুস্থ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই ফের ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে শহরতলির এক বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঐন্দ্রিলা। আর প্রেমিকার এহেন জীবন যুদ্ধে তাঁকে একেবারে কাছ ছাড়া করছেন নারাজ সব্যসাচী চৌধুরী।

প্রতিনিয়ত প্রেমিকার জন্যে তিনিও যেন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। শুধু এখনই নয়, ফুসফুস ক্যান্সারে যখন আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা, হাসপাতালে তাঁর দেখাশোনা, তাঁকে খাইয়ে দেওয়া, কেমোথেরাপির জন্যে মাথা ন্যাড়া করা, প্রেমিকাকে একেবারেই একা না করে দেওয়া সবটাই উপযুক্ত উদাহরণ সব্যসাচী। কখনও প্রেমিকার দেখভালে কোনো ত্রুটি রাখেন নি সব্যসাচী। সবটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছিল, ভালোবাসার এমন একটা রূপ দেখার পরেও গতকাল থেকেই জেরবার হয়ে ওঠা শ্রদ্ধার অমানবিক হত্যাকাণ্ডের নানা তথ্য, যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না দেশবাসীর।

শ্রদ্ধা, ২৭ বছরের তরুণী, যিনি কিনা ভালোবাসার জন্য নিজের পরিবারকে ত্যাগ করতেও দুবার ভাবেনি, সব সম্পর্ক ত্যাগ করে দিল্লিতে থাকতে শুরু করেছিলেন প্রেমিকের সঙ্গে। তবে লিভ-ইন সম্পর্ককে পরিণতি দেওয়ার উদ্দেশ্যে প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালাকে বারবার জোর করায় শেষমেশ সেই প্রিয় মানুষটার কাছেই তাঁকে মরতে হল। যা বোধহয় শ্রদ্ধার কাছে কল্পনাতীত ছিল। বিয়ে করতে বলাই প্রেমিকের চোখে তাঁকে শত্রু বানিয়ে দেয়। প্রেমিকের হাতে শ্রদ্ধার মৃতদেহ ৩৫ টুকরো হতে হল, এবং প্রেমিকের হাত ধরেই তা দিল্লির বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকতে হল, মানুষ এতটা নৃশংস কি করে হতে পরে! আমেরিকান ক্রাইম থ্রিলার দেখে ঠান্ডা মাথায় প্রেমিকাকে তাঁর ফ্ল্যাটেই মেরে ফেলার পরিকল্পনা এঁটে ফেলেন শ্রদ্ধার প্রেমিক পাঁচতারা হোটেলের শেফ আবতাব।

শুধু তাই নয়, প্রেমিকাকে খুন করে প্রমাণ লোপাটের জন্যে তাঁর দেহ কিমার আকারে ৩৫ টুকরো করে দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয় আফতাব। এমনকী প্রেমিকার মুন্ডু রাখার জন্যে নতুন ফ্রিজও কেনেন নৃশংস হত্যাকাণ্ডের মূল কাণ্ডারি আফতাব। ঘটনার ৬ মাস পরে শ্রদ্ধার মৃত্যু রহস্য সামনে আসে, যা দেখে গোটা দেশ রীতিমতো আতঙ্কিত। যে পৃথিবীতে সব্যসাচীর মতো মানুষ আছে, সেই পৃথিবীতেই আফতাবের মতো প্রেমিকও আছে। একজন ভালোবাসার জন্যে নিজেকেই শেষ করে দিতে প্রস্তুত, অন্যজন নিজে বেঁচে থাকার জন্যে ভালোবাসাকেই শেষ করে দিতে পারে। আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ভরপুর, একদিকে সব্যসাচী-ঐন্দ্রিলার ছবি, অন্যদিকে আফতাব-শ্রদ্ধার ছবিতে।

একদিকে যেমন মানুষ শ্রদ্ধার হত্যাকাণ্ডের কথা শুনে ভালোবাসার প্রতি বিশ্বাস হারাচ্ছে, অন্যদিকে সব্যসাচী-ঐন্দ্রিলার প্রেম নতুন করে ভালোবাসার প্রতি বিশ্বাস রাখতে বলছে। সত্যিই তো যেহারে ঐন্দ্রিলার সুস্থতার জন্যে সব্যসাচী প্রাণপণে লড়াই করে চলেছে, হতেই তো পারে আগামী প্রজন্মের কাছে লেয়লা-মজনুর তালিকায় সব্যসাচী-ঐন্দ্রিলার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই হয়তো আজ ভালোবাসার এপিঠ ওপিঠ ভগ্নাংশে রয়ে গেল সব্যসাচী-ঐন্দ্রিলার নাম। সমাজে আবতাবের মতো প্রচুর রয়েছে তবে বাংলার এই প্রেমিক যুগল হল বিরল।

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌