গলা ব্যাথায় কাহিল? অব্যর্থ দাওয়াইয়ের কাজ করবে রান্নাঘরে থাকা আদা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেশির ভাগ ক্ষেত্রে অসুস্থ হওয়ার পূর্ব লক্ষণ হিসেবে গলা ব্যথা করে। সাধারণত ঠান্ডা এবং ফ্লুর (ইনফ্লুয়েঞ্জা) মতো জীবাণুর সংক্রমণের মাধ্যমে গলার এই সমস্যা হয়। গলায় শুষ্ক চুলকানি হয় এবং খাবার গিলতে ও ঢোঁক গিলতে সমস্যা হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের ব্যথা সাধারণত টনসিলের কারণে হয়ে থাকে। মূলত ঠান্ডা লাগলেই টনসিলের সংক্রমণ হয়। তবে, মুঠো মুঠো ওষুধের বদলে আমাদের রান্না ঘরে এমন কিছু উপাদান রয়েছে যা এই সব সমস্যা ম্যাজিকের মতো কাজ করে।

বিশেষজ্ঞদের মতে, আদায় রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস যা স্বাস্থ্যের জন্য উপকারী। এই ভেষজে উপস্থিত অ্যান্টিআইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটিরিয়াল বৈশিষ্ট্য ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়ক। সমীক্ষা অনুযায়ী, আদা স্ট্রেপ্টোকোকাস মিউট্যান্টস বৃদ্ধিকে বাধা দিতে পারে। এছাড়াও আদা বাতজনিত সমস্যাতেও বহু শতাব্দী ধরে ভেষজ প্রতিকার হিসাবে ব্যবহৃত হয়। প্রতিদিনের খাদ্য তালিকায় আদা রাখলে ঠান্ডা লাগার মতো সমস্যা থেকে মুক্তি দেয় এবং দ্বিতীয়ত এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে আদাতে উপস্থিত ওষধি বৈশিষ্ট্যগুলি গলা ব্যথার লক্ষণগুলি হ্রাস করতে পারে। 

ইমিউন সিস্টেম উন্নত করে

আদা ইমিউন সিস্টেম উন্নত করতে সাহায্য  করে। গলা ব্যথা একটি ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। এই ভাইরাসকে ধ্বংস করার জন্য আদা একটি দুর্দান্ত উপায়।

অ্যান্টিইনফ্যামেটরি প্রভাব

আদায় প্রদাহ বিরোধী গুণাবলী রয়েছে। আদা শরীরের প্রো ইনফ্ল্যামেটরি প্রোটিনকে ব্লক করে। এছাড়াও আদা টনসিলাইটিস ব্যথার সেরা ঘরোয়া

গলা ব্যথায় উপকারী 

কাঁচা আদা সহজেই পাওয়া যায়। আপনি এটির বাইরের খোসাটি ভাল করে ছাড়িয়ে নিন। এর পর এটি চায়ে দিয়ে পান করতে পারেন। এ ছাড়া এক ইঞ্চি আদার টুকরো চিবিয়ে খান গলা ব্যথা থেকে মুক্তি পাবেন। আদা দিয়ে চা গলা ব্যথা, গলার ফোলাভাব দূর করতে খুব কার্যকর। এক কাপ জলে দুই চামচ আদা ফুটিয়ে আপনি আদা চা তৈরি করতে পারেন। আপনার গলা ব্যথা হলে এই চা দিনে দুই থেকে তিনবার পান করুন। এর সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে দিলে স্বাদ বেড়ে যাবে। আদার পাশাপাশি চিকি‍ৎসকের দেওয়া ওষুধও খাওয়া দরকার। আপনার জন্য আদা খাওয়া সঠিক হবে কিনা তা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

 

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

শনির বক্রীচক্রে ভাগ্য খুলছে ৩ রাশির জাতকদের! কেরিয়ার ও ব্যবসায় মিলতে পারে সাফল্য!

১ অগস্ট থেকেই বদলাবে ভাগ্য! শুক্রের অবস্থান বদলে বিপদ বাড়বে ৪ রাশির জাতকদের

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ