গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির দুপুরের পাতে মাছের ঝোল মানেই আলাদা এক তৃপ্তি। তবে রুই-কাতলার বদলে যদি ছোট চারাপোনা মাছ দিয়ে তৈরি করা যায় হালকা, সুগন্ধি ঝোল, তাহলে স্বাদ আরও জমে যায়। আলু, বেগুন, পটল, কাঁচকলা, শিম ও টমেটোর সঙ্গে মশলার মিশেলে তৈরি এই চারাপোনা মাছের ঝোল ভাতের সঙ্গে দারুণ মানায়। এই রান্নায় পেঁয়াজ-রসুন ব্যবহার করা হয় না। জিরে, ধনে, গোলমরিচ ও আদার গন্ধই রান্নাটিকে আলাদা স্বাদ দেয়।

উপকরণ

৬টি চারাপোনা মাছ, ৩টি আলু, ৫টি শিম, ১টি কাঁচকলা, ১টি বেগুন, ২টি পটল, ২টি টমেটো, ১ টেবিল চামচ আদাবাটা, ১ চা চামচ জিরের গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো, ১ চা চামচ হলুদ, স্বাদমতো নুন, ৫ টেবিল চামচ সর্ষের তেল, ১ টেবিল চামচ লেবুর রস।

পদ্ধতি

প্রথমে চারাপোনা মাছ ভাল করে পরিষ্কার করে নুন ও হলুদ মাখিয়ে প্রায় ১০ মিনিট রেখে দিন। এবার একটি পাত্রে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য হলুদ এবং সর্ষের তেল দিয়ে ঘন মশলার পেস্ট তৈরি করে রাখুন। আলু, কাঁচকলা, বেগুন, পটল, শিম ও টমেটো লম্বা করে কেটে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে চারাপোনা মাছ হালকা আঁচে ভেজে তুলে রাখুন। এরপর একই তেলে আলু, কাঁচকলা, পটল, শিম ও বেগুন আলাদা করে হালকা ভেজে নিন। এবার কড়াইয়ের তেলেই আদাবাটা ও কাটা টমেটো দিয়ে রান্না করুন। টমেটো নরম হয়ে এলে তৈরি করে রাখা মশলার পেস্ট ও নুন দিয়ে কম আঁচে কষতে থাকুন।এরপর ভাজা সবজি কড়াইয়ে দিন। ভাজা চারাপোনা মাছ, পটল ও বেগুন দিয়ে আরও প্রায় ৫ মিনিট রান্না করুন। ঝোলের মশলা ও সবজি ভালভাবে মিশে গেলে আঁচ বন্ধ করে সামান্য লেবুর রস ছড়িয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চারাপোনা মাছের ঝোল।

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

ভয়ঙ্কর! আদালত চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে কাটা হল হাত, তারপর…

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন