কাদম্বরী, আদতে একাই

স্বামীর উপযুক্ত নই বলে বাড়ির গুরুজন থেকে দালান-থাম-দেওয়াল জুড়ে ফিসফাসের ফাঁস গলা টিপে ধরে। আমি বউ, মা হতে পারলাম কই!

Share:

(আজ কাদম্বরী দেবীর জন্মদিন। আজ তাঁর বিবাহবার্ষিকী)

আয়নার সামনে এলোকেশী কৃষ্ণকলি স্নান সেরে চুল আঁচড়াচ্ছে। বাইরে রিমঝিম বৃষ্টি।

আজ ৫, ৫ ই জুলাই । আমাদের বিবাহ বার্ষিকী। কত বছর পূর্ণ হল মনে আসছে না এখনই। ও বিয়ের কথায় মনে এল আজ তো  জন্মদিন। আসলে এত বড় বাড়ির অন্দরমহলে স্বামী সংসার বাদে নিজেকে আর আলাদা করে মনে রাখবার সময় কই! মাতঙ্গিনী তো নিজেকে ভুলেইছে কবে, যেদিন সে কাদম্বরী (KADAMBARI DEVI) হল। বাজার সরকারের মেয়ের আবার জন্মদিন! বিয়ে দিয়ে দায় সারা হল। বোঝা মুক্ত হয়েছিল বাবা। আমার গান শেখা, খেলার সাথী রবি হয়ে গেল আমার দেবর! স্বামী দাপুটে বাড়ির ‘নতুন’। পোড়ামুখীর কপালে শিকে ছেঁড়ায় তার বাবার প্রমোশন হয়েছিল নাকি বেয়াই বাড়িতে থেকে চাকুরী শোভা পায়না বলে গাজীপুর জমিদারী দেখভালের দায়িত্ব তা জানিনে। জানি, আমি শ্রীমতী কাদম্বরী জোড়াসাঁকো ঠাকুর বাড়ির এক বউ।

স্বামীর উপযুক্ত নই বলে বাড়ির গুরুজন থেকে দালান-থাম-দেওয়াল জুড়ে ফিসফাসের ফাঁস গলা টিপে ধরে। আমি বউ, মা হতে পারলাম কই! ঊর্মিলাকে বুকে ধরে সুখ পেতাম। সেও চলে গেলে দেবেন্দ্র-দ্বিজেন্দ্র-সত্যেন্দ্র-জ্যোতিরিন্দ্রদের ইন্দ্র মহল জুড়ে প্রতিধ্বনি; এ বউ ডাইনি।  যে ঠাকুর বাড়ির প্রতিটি ইঁটে গান,আঁকা,কবিতা,নারী প্রগতি,উচ্চ শিক্ষা সেই বাড়ির ঝাড়বাতি থেকে হাতা-খুন্তির ঝনঝনানি আমায় ডাইনি বানিয়ে দিল! স্বামী কাজ আর বাইরে থাকা বাদে সুখ-শান্তি খুঁজে পেতেন তাঁর দাদা-বৌঠানের বন্ধ দরজাতেই। জ্যোতি’র বেহালার একটা সুরেও কি সত্যি আমি ছিলাম? সুখী হয়েছিলাম ঠিকই, খুশি হলাম কই!

আর? এই হতভাগিনীকে বাঁচতে শেখাত ছোটবেলার গানের সাথী রবি। কত কবিতা। আমি নতুন বউঠান। আমিই তার প্রথম পাঠক,আমিই তার প্রথম সমালোচক। হ্যাঁ আমিই প্রথম। উপেক্ষিত হতে হতে প্রথম হতে শিখেছিলাম। রবির সাথে বুনেছিলাম সাধের ‘নন্দন কানন’, আর তা জুড়েই ছিল ‘মল্লার’ টুকু। তাই সই, ঢের পাওয়া। কালো মেয়ের কালো মেঘের জীবনে রবি তো সত্যি রবি’ই ছিল। প্রাণের রবি। সমাজ অবশ্য জানে নারী- পুরুষের সখ্যতার একটিই সমীকরণ। লজ্জা! নিখাদ বন্ধুতা তবে কী?

কিন্তু তারও তো বিয়ের বয়স হল। আবার একাকীত্ব! (বাইরে তখন অঝোর বৃষ্টি, এ কি রবির আদরের বৌঠানের চোখের জল!) এর চেয়ে যে মৃত্যু ভাল। কিন্তু কে বলবে তখন? কেউ বলবেনা;

“কটাক্ষে মরিয়া যায়,কটাক্ষে বাঁচিয়া উঠে,

    হাসিতে হৃদয় জুড়ে, হাসিতে হৃদয় টুটে”

 

(আত্মকথন নয়, নিছক কল্পনা) 

– নিসর্গ নির্যাস মাহাতো 

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি