ভাইরাল এগ কফি নিয়ে সতর্কবার্তা, নিয়মিত খেলেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন খাবারের ট্রেন্ড প্রায়ই ভাইরাল হয়। কখনও অদ্ভুত কম্বিনেশন, কখনও আবার পুরনো রেসিপির নতুন রূপ। এবার তেমনই আলোচনায় এসেছে এগ কফি বা ভিয়েতনামিজ এগ কফি। কফির সঙ্গে ডিমের কুসুম মিশিয়ে তৈরি এই পানীয় এখন ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিয়মিত এই পানীয় খাওয়ার আগে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি অবশ্যই মাথায় রাখা দরকার।

এই বিশেষ কফি তৈরি করতে প্রথমে গাঢ় কফি বানানো হয়। তারপর ডিমের কুসুমের সঙ্গে কনডেন্সড মিল্ক, চিনি বা মধু মিশিয়ে ফেটিয়ে ফেনাযুক্ত ক্রিমি টেক্সচার তৈরি করা হয়। পরে সেই মিশ্রণ গরম কফির উপর ঢেলে পরিবেশন করা হয়। স্বাদে এটি বেশ সমৃদ্ধ ও আলাদা হওয়ায় অনেকেই এখন এই পানীয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। তবে পুষ্টিবিদদের মতে, দেখতে আকর্ষণীয় হলেও এই পানীয় নিয়মিত খেলে কয়েকটি স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

কী কী ঝুঁকি থাকতে পারে

১. কাঁচা ডিম থেকে সংক্রমণের আশঙ্কা: ডিম সঠিকভাবে রান্না না হলে বা কাঁচা অবস্থায় ব্যবহার করা হলে সালমোনেলা মতো ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি থাকে। এতে বমি, ডায়রিয়া, জ্বর বা ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে। শিশু, গর্ভবতী মহিলা, বয়স্ক ও কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।

২. অতিরিক্ত ক্যালোরি ও চিনি: অনেক রেসিপিতে কনডেন্সড মিল্ক ও অতিরিক্ত চিনি ব্যবহার করা হয়। ডিমের কুসুমে ফ্যাট থাকায় এই পানীয় উচ্চ ক্যালোরিযুক্ত হয়ে ওঠে, যা নিয়মিত খেলে ওজন বাড়া বা মেটাবলিক সমস্যার আশঙ্কা বাড়তে পারে।

৩. কোলেস্টেরল সমস্যা: ডিমের কুসুমে কোলেস্টেরল থাকে। সুস্থ মানুষ মাঝে মাঝে খেতে পারেন, তবে যাদের হৃদরোগ, ডায়াবেটিস বা উচ্চ কোলেস্টেরল রয়েছে, তাদের সতর্ক থাকা উচিত।

৪. হজমের সমস্যা: কিছু মানুষের কাঁচা ডিম সহজে হজম হয় না। ফলে পেট ফাঁপা, অস্বস্তি বা বমিভাব হতে পারে।

৫. অতিরিক্ত ক্যাফেইনের প্রভাব:একাধিক কাপ কফি খেলে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, অনিদ্রা, উদ্বেগ বা অস্বস্তির সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মাঝে মধ্যে স্বাদ বদলের জন্য এগ কফি খাওয়া যেতে পারে, তবে এটি দৈনন্দিন পানীয় হিসেবে না রাখাই ভালো। যদি কেউ এটি বানাতে চান, তবে পাস্তুরিত ডিম ব্যবহার করা, চিনি কম রাখা এবং পরিমাণ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি