বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে চান? পাতে রাখুন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখা একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রোবায়োটিক, ম্যাগনেসিয়াম এল-থ্রিয়োনেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই খাবারে সুস্থ থাকবে আপনার মস্তিষ্ক এবং বয়সজনিত মানসিক অবক্ষয় রোধ করতে এটি বৈজ্ঞানিকভাব প্রমাণিত উপায়।

ম্যাগনেসিয়াম এল-থ্রিয়োনেট

ম্যাগনেসিয়াম এল-থ্রিয়োনেট রূপটি মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য সবচেয়ে সেরা। এটি সরাসরি রক্ত থেকে মস্তিষ্কে প্রবেশ করতে পারে এবং সিন্যাপটিক প্লাস্টিসিটি উন্নত করে। এটি মানুষের কাজের স্মৃতিশক্তি  এবং সামগ্রিক কগনিটিভ ফাংশন বাড়াতে সাহায্য করে। সাধারণত প্রতিদিন ১৫০০ মিলিগ্রাম দিয়ে এটি শুরু করা যেতে পারে।

নিয়মিত বাষ্প স্নান

নিয়মিত স্টিম বাথ নেওয়া দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তি রক্ষায় সরাসরি ভূমিকা পালন করতে পারে। সপ্তাহে চারবারের বেশি এর ব্যবহার অ্যালঝাইমার্স এবং ডিমেনশিয়ার ঝুঁকি প্রায় ৬৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়।

প্রোবায়োটিক এবং অন্ত্র-মস্তিষ্কের সংযোগ

আমাদের পেটের স্বাস্থ্য কেমন থাকছে, তার ওপর প্রতিদিনের মানসিক সুস্থতা ও চিন্তাভাবনার স্পষ্টতা অনেকটাই নির্ভর করে। ল্যাকটোব্যাসিলাস এবং বাইফিডোব্যাকটেরিয়ামের মতো প্রোবায়োটিকগুলো মস্তিষ্কের প্রদাহ কমায় এবং মানসিক চাপ দূর করে।

মস্তিষ্ক চাঙ্গা করার কিছু সাধারণ খাবার

দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তনের পাশাপাশি রান্নাঘরে থাকা কিছু পুষ্টিকর খাবার আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা দ্বিগুণ করতে পারে:

ব্লুবেরি

 এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মস্তিষ্ককে সুরক্ষিত রাখে।

আখরোট

এটি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের একটি চমৎকার উৎস।

ডার্ক চকোলেট

 এটি মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়। তবে খেয়াল রাখতে হবে যাতে এতে ৭০%-এর বেশি কোকো থাকে এবং চিনির পরিমাণ কম থাকে।

হলুদ

 হলুদে থাকা ‘কারকিউমিন’ উপাদানটি মস্তিষ্কের ভেতরের প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে।

কফি

 কফিতে থাকা ক্যাফেইন তাৎক্ষণিক মানসিক সতর্কতা বাড়ায়, তবে এটি সীমিত পরিমাণে খাওয়া উচিত।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?