অপারেশনের সময় ডাক্তাররা নীল-সবুজ পোশাক পরেন কেন? জানুন আসল কারণ

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসক বা নার্সদের  সাদা পোশাক পরেই বেশি দেখা যায়। কিন্তু মাঝে মধ্যে আবার হাসপাতালে চিকিৎসক বা নার্সদের নীল কিংবা সবুজ রঙের পোশাক পরেও দেখা যায়। বিশেষ করে অপারেশন থিয়েটারে এই রঙের পোশাকই বেশি দেখা যায়। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, এর পিছনে আসল কারণ কী?

শুধুই কি হাসপাতালের নিয়ম, নাকি রয়েছে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ যুক্তি?  জেনে নিন নেপথ্যের কারণ-   

চিকিৎসকদের অপারেশনের সময় পরা এই বিশেষ পোশাককে বলা হয় ‘স্ক্রাবস’। দীর্ঘ সময় ধরে অস্ত্রোপচার করার সময় চিকিৎসকদের চোখের উপর প্রচণ্ড চাপ পড়ে। কারণ, অপারেশনের সময় তাঁদের দীর্ঘক্ষণ রক্ত ও শরীরের লালচে অংশের দিকে তাকিয়ে থাকতে হয়। এই পরিস্থিতিতে হঠাৎ সাদা কোনও কিছুর দিকে তাকালে চোখে অস্বস্তি তৈরি হতে পারে। দৃষ্টির সাময়িক বিভ্রমও দেখা দিতে পারে। ফলে অত্যন্ত সূক্ষ্ম অস্ত্রোপচারের সময় চিকিৎসকের মনোযোগে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নীল ও সবুজ রং। লাল রঙের সঙ্গে এই দুই রঙের যথেষ্ট পার্থক্য থাকায় দীর্ঘক্ষণ লাল রঙ দেখার পর নীল বা সবুজ রঙ চোখকে তুলনামূলকভাবে আরাম দেয়। একইসঙ্গে অস্ত্রোপচারের সময় শরীরের বিভিন্ন টিস্যু ও রক্তের লালচে শেড আলাদা করে চেনাও সহজ হয়। 

তবে শুধু চোখের আরাম নয়, স্ক্রাবস ব্যবহারের সঙ্গে পরিচ্ছন্নতা ও সংক্রমণ নিয়ন্ত্রণের বিষয়টিও জড়িয়ে রয়েছে। অপারেশনের আগে চিকিৎসকরা নির্দিষ্ট নিয়মে হাত ও শরীর পরিষ্কার করে জীবাণুমুক্ত হওয়ার প্রক্রিয়া অনুসরণ করেন। এই ‘স্ক্রাবিং’ থেকেই পোশাকটির নাম হয়েছে ‘স্ক্রাবস’। তাই অপারেশন থিয়েটারে চিকিৎসকদের নীল-সবুজ পোশাক নিছক ইউনিফর্ম নয়। এর পিছনে রয়েছে চোখের আরাম, মনোযোগ ধরে রাখা এবং অস্ত্রোপচারের নিরাপত্তার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ।

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

‘তাঁরা শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায়’, টিভি ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা রোহিত রায়ের

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের