কেন প্রতিটি মানুষের জীবনে অন্তত একবার কোথাও একা ঘুরে আসা উচিত?

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বন্ধুদের ছুটি মিলছে না’, ‘পরিবারের কেউ সাথে যাওয়ার নেই’, কিংবা ‘একলা চলার সাহসটুকু হচ্ছে না’, হাজারো অজুহাতে কত শত প্ল্যান ডায়েরির পাতায় ধুলো জমাচ্ছে, তার কোনও হিসেব নেই। কারও পছন্দ অপছন্দের সাথে নিজের ইচ্ছেগুলোকে আপস করতে হবে না। মন চাইলে ঘণ্টার পর ঘণ্টা কোনও প্রাচীন লাইব্রেরিতে কাটিয়ে দিতে পারেন। কিংবা কোনও পাহাড়ি চায়ের দোকানে বসে অলস দুপুরে মেঘেদের আনাগোনা দেখতে পারেন। এই যে নিজের সময়ের ওপর সম্পূর্ণ নিজের অধিকার এটাই হল সোলো ট্রাভেলের আসল আনন্দ।

ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে হোটেল খোঁজা, অপরিচিত মানুষের মাঝে নিজেকে মানিয়ে নেওয়া সবকিছুই পাহাড়সম কঠিন মনে হতে পারে। কিন্তু প্রথমবার নিজের ঘরের চেনা গণ্ডি পেরিয়ে অচেনা একটা স্টেশনে একা নামলে তখন ভেতরের ভয়টা এক অদ্ভুত আত্মবিশ্বাসে রূপ নেবে। এর মাধ্যমে আবিষ্কার করতে পারেন এক নতুন ‘নিজেকে’, যাকে নিজেই আগে কখনই চিনতেন না। একা ভ্রমণ শুধু নতুন জায়গাই দেখায় না, সহনশীলতা শেখায়। যখন পথ ভুল করে কোনও অচেনা গ্রামে গিয়ে পৌঁছাবে, তখন বুঝতে পারবে পৃথিবীর অধিকাংশ মানুষই আসলে পরোপকারী। অচেনা এক কাপ চা আর এক চিলতে হাসির মাঝে যে স্বর্গীয় আনন্দ লুকিয়ে থাকে, তা বিলাসবহুল রিসর্টে বসে কখনই অনুভব করা যায় না।

নিজের সাথে নিজের একটা বোঝাপড়া খুব দরকার। সারাদিন চারপাশের কোলাহল, দায়িত্ব আর প্রত্যাশার ভিড়ে আমরা নিজেদের হারিয়ে ফেলি। একা ঘুরতে বের হলে সেই হারিয়ে যাওয়া সুরটা আবার খুঁজে পাওয়া যায়। রাতের নিস্তব্ধতায় কোনও পাহাড়ি বারান্দায় বা সমুদ্রের তীরে একা বসবে, তখন মাথার ওপরের এক আকাশ তারা  মনে করিয়ে দেবে তুমি একলা নও, তুমি এই বিশাল মহাবিশ্বের এক মুক্ত অংশ। জীবনটা বড্ড ছোট, আর এই পৃথিবীটা দেখার জন্য একটা জন্মও যথেষ্ট নয়। ক্যালেন্ডারের পাতা উল্টানোর আগে, বয়সের কোটা পার হওয়ার আগে নিজের ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ুন। একা ঘুরতে শেখো প্রিয়, কারণ জীবনের সেরা গল্পগুলো অনেক সময় একলাই লিখতে হয়।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের