গণপতি বাপ্পার জন্য বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু সুজির মাওয়া মোদক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ণেশ চতুর্থীর পুণ্য তিথিতে ভগবান গণেশকে মোদক নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। উৎসবের মরসুমে বাজারের দামী ও ভেজাল মিষ্টি না কিনে, ঘরে থাকা সাধারণ সুজি দিয়েই অত্যন্ত সুস্বাদু ও খাঁটি মাওয়া মোদক বানিয়ে নিতে পারেন। 

উপকরণ  

১ কাপ মিহি সুজি, ১.৫ কাপ দুধ,১ চা চামচ দেশি ঘি, ১/২ ছোট চামচ এলাচ গুঁড়ো, ৫ চা চামচ গুঁড়ো চিনি, ১/২ কাপ মাওয়া বা খোয়া ক্ষীর, ২ চা চামচ কোরানো নারকেল, ২ চা চামচ কাজু ও বাদাম কুচি, ১ ছোট চামচ চিরোঞ্জি বা চারোলি বাদাম, এক চিমটি জায়ফল ও এলাচ গুঁড়ো।  

পদ্ধতি

প্রথমে একটি প্যানে মাওয়া বা খোয়া ক্ষীর দিয়ে ধিমে আঁচে ২ থেকে ৩ মিনিট ভেজে নিন। এরপর এতে কুচানো কাজু, বাদাম, চিরোঞ্জি, কোরানো নারকেল, গুঁড়ো চিনি, জায়ফল গুঁড়ো ও এলাচ গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। একটি কড়াই  বা প্যানে ১.৫ কাপ দুধ, ১ চামচ দেশি ঘি এবং ২ চামচ গুঁড়ো চিনি দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এবার এতে অল্প অল্প করে সুজি ঢালুন এবং ক্রমাগত নাড়তে থাকুন। সুজির মিশ্রণটি যখন সামান্য উষ্ণ গরম থাকবে, তখন হাতে অল্প ঘি মাখিয়ে আটার মতো করে ২ মিনিট ভাল করে চটকে নরম ও মসৃণ করে মেখে নিন। এবার মোদকের সাঁচে সামান্য ঘি মাখিয়ে নিন। ছাঁচের দুই পিঠে সুজির মণ্ড থেকে কিছুটা অংশ নিয়ে চেপে চেপে বসিয়ে দিন, এবার ওই ফাঁকা জায়গায় তৈরি করে রাখা মাওয়া-মেভের পুরটি ভরুন এবং ওপর থেকে সামান্য সুজির মিশ্রণ দিয়ে ছাঁচের নিচের অংশটি সিল বা বন্ধ করে দিন। এবার তৈরি নিখুঁত, এবং সুস্বাদু সুজি মাওয়া মোদক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই