চাঁদা ফিরিয়ে দিয়ে দেবী মহামায়ার আরাধনা, উদ্যোগ একালের দুর্গাদের

মালদার ইংরেজবাজার পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের চার্চপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রমীলারা বাড়ি বাড়ি গিয়ে সংগৃহীত চাঁদা ফেরৎ দিচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় একদশক ধরে দেবী মহামায়ার আরাধনা (DURGA PUJA) করছেন একালের দুর্গারা।  বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলা থেকে পুজোর খুঁটিনাটি করেন তাঁরাই। এই বছর এক অভিনব উদ্যোগ নিয়েছে প্রমীলা বাহিনী। যা শুধু এই জেলাতেই নয়, রাজ্য জুড়ে স্থাপন করেছে দৃষ্টান্ত। বাড়ি বাড়ি গিয়ে পুজো কমিটির সদস্যরা ফিরিয়ে দিচ্ছেন চাঁদা!

মালদার ইংরেজবাজার পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের চার্চপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির প্রমীলারা বাড়ি বাড়ি গিয়ে সংগৃহীত চাঁদা ফেরৎ দিচ্ছেন। এমন কাণ্ডে হতবাক এলাকার বাসিন্দারা। তবে তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পুজো কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সরকার পাশে আছে। তাই পুজোয় আর টাকা নয়, পাশে থাকুক মানুষ’।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো আয়োজক সংস্থাগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিচ্ছেন। সেই অনুদানের তালিকাতেই নাম রয়েছে মহিলা দ্বারা পরিচালিত এই  চার্চপল্লী দুর্গোৎসব কমিটির। পুজো কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, লক্ষ্য শুধুই দেবী আরাধনা আর ভক্তি। রাজ্য সরকারের অনুদান থেকে আয়োজনের সমস্ত খরচ পাওয়া যাচ্ছে। সেই জন্যই ফিরিয়ে দেওয়া হচ্ছে সংগৃহীত চাঁদা। বলা হচ্ছে, আর অর্থের প্রয়োজন নেই। পুজোর কটা দিন বরং পাশে থাকুক মানুষ। একসঙ্গে সকলে হাত লাগাক পুজোর আয়োজনে।  

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা