আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাপা বা মালাইকারি নয়, গরমে বানান আম-কাসুন্দি দিয়ে চিংড়ির নতুন পদ

নিজস্ব প্রতিনিধি: চিংড়ি মানেই মালাইকারি। তাছাড়াও চিংড়ি  ভাজা, ভাপা চিংড়ি, ডাব চিংড়ি, সর্ষে চিংড়ি এই সব হয়। তবে এই সবের বাইরে যদি অন্যরকম পদ হয় তাহলে মন্দ হয় না। এখন কাঁচা আমের সময়।  তাই  আম-কাসুন্দি দিয়ে চিংড়ি বানিয়ে ফেলতে পারেন। ঝাঁঝালো এই চিংড়ির পদ গরম ভাতের সঙ্গে  দুর্দান্ত লাগবে। 

উপকরণ 

মাঝারি মাপের চিংড়ি ৩৫০ গ্রাম 

কাঁচামিঠে আম একটি 

 কালো সর্ষে ২ টেবিল চামচ

 সাদা সর্ষে ১ টেবিল চামচ

পোস্ত ২ টেবিল চামচ 

কাঁচালঙ্কা ৫-৭টি 

 কাসুন্দি ১ টেবিল চামচ

 চিনি ১ চা-চামচ

স্বাদমতো নুন

আধ চা-চামচ হলুদ

সর্ষের তেল

পদ্ধতি

 প্রথমে আম কেটে মিক্সারে ঘুরিয়ে নিন বা মিহি করে শিলে বেঁটে নিন। তারপর  সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা, হলুদ, নুন একসঙ্গে দিয়ে মিক্সারে ঘুরিয়ে পেস্ট করে নিন। এবার কড়াও গরম করে তাতে  একটু বেশি করে সর্ষের তেল দিয়ে নুন-হলুদ মাখানো চিংড়ি হালকা ভেজে তুলে নিন। তারপর ওই তেলেই কাঁচা আমবাটা দিয়ে নাড়াচাড়া করে নিন। তারপর  তাতে দিন পোস্ত-সর্ষে বাটা।   দিন স্বাদমতো চিনি। আঁচ কমিয়ে কিছু ক্ষণ রান্না  করুন। একেবারে শেষে দিন কাসুন্দি, চেরা কাঁচালঙ্কা এবং সর্ষের তেল। কারণ কাসুন্দু প্রথমে দিলে রান্না তেঁতো হতে পারে। হয়ে গেল আম-কাসুন্দি দিয়ে চিংড়ি। গরম ভাতের সঙ্গে পাতে এই পদ থাকলে আর কিছুই লাগবে না।  বাসন্তী পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন। 

Published by:

Share Link:

More Releted News:

গরমে ইনস্টাগ্রাম ট্রেন্ডে কোল্ড কফি, ঘরেই বানান ৫টি ইউনিক ড্রিঙ্কস

গরমে আম দিয়ে বানিয়ে নিন ম্যাঙ্গো চিকেন স্যালাড, রইল রেসিপি

গরমে পেট ঠান্ডা রাখবে টক-ঝাল লাউয়ের চাটনি, বাড়াবে খাবারের স্বাদ

গরমে টক ঝাল মিষ্টির দারুণ স্বাদ, ঘরেই বানান কাঁচা আমের ভেলপুরি

গরমে স্বস্তি ও ঠান্ডা আরাম দেবে গুলকন্দ দুধ, জানুন উপকারিতা

গরমে দ্রুত নষ্ট হচ্ছে দুধ? দীর্ঘদিন তাজা রাখতে জানুন ৫টি সহজ টিপস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ