বাড়িতে বানান আলিয়ার পছন্দের ‘ট্রেস লেচেস’ কেক, জানুন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকেই রয়েছেন যারা বলিউড-হলিউড তারকাদের ডায়েট চাট থেকে শুরু করে তাঁদের কর্মকাণ্ড  অনুকরণ করেন । তারকারা কি খান, কিভাবে চলাফেরা করে সেগুলি নকল করার চেষ্টা করেন। কিন্তু তারকা যা খাওয়াদাওয়া করেন তা সাধারণ মানুষের কেনার সাধ্যের বাইরে। কিন্তু সেগুলো যদি বাড়িতে বানিয়ে ফেলা যায় তাহলে আর চিন্তা কিসের। আলিয়ার পছন্দের ‘ট্রেস লেচেস’ কেক খেতে চান কিন্তু ভাবছেন কোথায় পাবেন। চিন্তা নেই এর জন্য যেতে হবে না কোনও দোকান বা টাকাও খরচ করতে হবে না। আপনি নিজেই আপনার রান্নাঘরে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি। তাই দেরি না করে ঝটপট জেনে নিন।   

উপকরণ:

দেড় কাপ ফুল ফ্যাট দুধ

১ টেবিল চামচ ভিনিগার

আধ কাপ চিনি

১/৪ কাপ তেল

১ চা চামচ ভ্যানিলা এসেন্স

৩/৪ কাপ ময়দা

আধ চা চামচ বেকিং পাউডার

আধ চা চামচ বেকিং সোডা

৬ টেবিল চামচ ফ্রেশ ক্রিম

২ টেবিল চামচ গুঁড়ো চিনি

পরিমাণ মতো হুইপ্‌ড ক্রিম

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে আধ কাপ দুধের মধ্যে ভিনিগার মিশিয়ে দিন। তাতে দুধ ছানা কেটে যাবে। তারপর  সেই ছানা কাটা দুধের মধ্যে একে একে চিনি, তেল আর ভ্যানিলা এসেন্স মিশিয়ে তাতে শুকনো উপকরণগুলি ভাল করে মিশিয়ে দিন। এবার নিয়ে প্রি হিটেড অভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০ মিনিট সেটি বেক করে নিন।  সেই কেকটি অভেন থেকে বার করে ছুরি দিয়ে ফুটো করে নিন।  তারপর বাকি দুধের মধ্যে ফ্রেশ ক্রিম আর গুঁড়ো চিনি মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। কেকের উপর দুধের মিশ্রণ ছড়িয়ে আধ ঘণ্টা ফ্রিজে রাখুন।  তার পর ফ্রিজ থেকে বার করে উপরে হুইপ্ড ক্রিমের একটি স্তর সাজিয়ে উপর থেকে স্ট্রবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন আলিয়ার প্রিয়  মিষ্টি। 

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে