আম তেল দিয়ে আলুর কাটলি, ডিনারে একবার খেয়ে দেখুন

Share:

নিজস্ব প্রতিনিধি :  রোজ রোজ আলুর পদ ? খেতে একঘেঁয়ে লাগছে?  আপনি যদি জিভের স্বাদবদল করতে চান তাহলেই একবার খেয়ে দেখুন আম তেল দিয়ে ধামাকাদার ‘আলুর কাটলি’।মন ভাল করা এই রেসিপিটি কোন ঝামেলা ছাড়াই বানানো যায়।দিনের শুরুতে অথবা রাত্রের ডিনারে খুব সহজেই বানাতে পারেন। যারা খুব ভাল রান্না পারেন না তাঁদের জন্য পরিবারের মন জয় করার দারুন সুযোগ। জেনে নিন কিভাবে বানাবেন-

প্রণালী :  ২৫০ গ্রাম আলু মাঝারি আকারের,  টমেটো টুকরো, আম তেল, টমেটো কুচি, সরষে বাটা, চাট মশলা, ৩ টে শুকনো আমলকী, কাঁচা লঙ্কা,লবন, লাল লঙ্কার গুঁড়ো

উপকরণ : আলু খোসা ছাড়িয়ে গোল গোল আকারে এটি কেটে নিন। মনে রাখবেন যে এটি খুব ঘন বা পাতলা না। একইসঙ্গে টমেটো ও গোল গোল করে কেটে নিন। এবার একটি প্যানে আম তেল গরম করুন। এরপর সরষে বাটা এবং জিরে যোগ করুন এবং তেলে একটু নাড়াচাড়া করে নিন। এতে কাটা পেঁয়াজ দিয়ে দুই মিনিট রান্না করুন। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে পুরো মশলাটি  আরও এক মিনিট রান্না করুন।এবার আলু ও লবণ দিয়ে ভালো করে মেশান। ঢেকে ৫ মিনিট বা প্রায় ৮০ শতাংশ পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে নাড়ুন যাতে সেগুলি প্যানের সাথে লেগে না যায়।এরপর তাতে টমেটোর টুকরোগুলো দিয়ে আরও ৫ মিনিট রান্না করতে হবে। ঢাকা দিয়ে রান্না করতে হবে ফ্লেম কমিয়ে।

সব শুকনো মশলা এরপর যোগ করতে হবে। লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মসলা, আমলকী (আগে থেকে ভিজিয়ে রাখা আমলকী), ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিন।ঢেকে আরও ৫ মিনিট রান্না করুন। সুন্দর একটা গন্ধ ছাড়বে। ব্যাস নামিয়ে নিন। রেডি আম তেল দিয়ে আলুর কাটলি। এবার রুটি, পরোটা ও পুরির সঙ্গেও গরম গরম পরিবেশন করতে পারেন।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন