গুঁড়ো মশলা ছাড়াই বানিয়ে ফেলুন বাংলাদেশের জনপ্রিয় রেসিপি ইলিশের সাদা ভুনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ওপার বাংলার সঙ্গে ইলিশের যেন এক আলাদাই সম্পর্ক। এবার বাংলার থেকেও ওপার বাংলাতে ইলিশের রকমারি পদ রান্না হয়। যা এবার বাংলাতেও বেশ জনপ্রিয়। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, কালোজিরে দিয়ে ঝোল-ঝাল সবই ট্রাই করা হয়ে গিয়েছে তাহলে এবার বানিয়ে নিতে পারেন বাংলাদেশের জনপ্রিয় রেসিপি ইলিশের সাদা ভুনা। এই রান্নায় লাগে না হলুদ কিংবা ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর মতো মশলা। কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে তৈরি এই পদ একেবারে জমিয়ে দেবে ভুরিভোজ।

উপকরণ: ৪ পিস কাঁচা ইলিশ, ১ কাপ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ৫-৬টা কাঁচালঙ্কা, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ ঘি, পরিমাণমতো সাদা তেল এবং স্বাদমতো নুন।

পদ্ধতি: প্রথমে ভালো করে ইলিশ মাছের পিসগুলো ধুয়ে জল ঝড়িয়ে রাখুন। এরপর একটি কড়াইতে গরম করুণ তেল। তেল গরম হলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করুন বাদামি না হওয়া পর্যন্ত। যোগ করুণ স্বাদমত নুন। পেঁয়াজ নরম হয়ে এলে যোগ করুণ বেটে রাখা পেঁয়াজ, আদা ও রসুন। এ বার মিশ্রণটি ভালো করে কষতে থাকুন। মশলা কষে গেলে কাঁচা মাছগুলো যোগ করুণ একে একে। তারপর তাতে দিন কাঁচালঙ্কা ও স্বাদমতো নুন। মাছ দেওয়ার পরে মিশ্রণটি আর নাড়াঘাঁটা করবেন না তাতে মাছগুলি ভেঙে যেতে পারে। এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিন মাছ সিদ্ধ হওয়ার পর্যন্ত। জল শুকিয়ে এলে এবং মাছ সিদ্ধ হলে উপর থেকে ছড়িয়ে দিন ঘি। তাহলেই তৈরি তৈরি ইলিশের সাদা ভুনা। গরম ভাতের সঙ্গে পরিবারের সদস্য বা অতিথিদের পরিবেশন করতে পারেন বাংলাদেশের এই পদ।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা