সন্ধ্যায় চায়ের সঙ্গে প্লেটে রাখুন বিটরুট-আলুর কাটলেট

Share:

নিজস্ব প্রতিনিধি:  সন্ধ্যার চায়ের  সঙ্গে আমাদের প্রায়ই হালকা, মশলাদার এবং মুচমুচে কিছু খেতে ইচ্ছে করে। কিন্তু বাড়িতে তৈরি করতে অনেক সময় লাগবে ভেবে অনেকেই বাইরে থেকে অর্ডার করেন।   কিন্তু জানেন  জানেন কি  কম সময়ে আপনি বাড়িতেই একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর   স্ন্যাকস  তৈরি করতে পারেন। বানিয়ে ফেলুন বিটরুট আলুর কাটলেট। 

বিটরুট, আলু এবং কয়েকটি মশলা দিয়ে তৈরি এই কাটলেটটি খুবই সুস্বাদু এবং কয়েক মিনিটের মধ্যেই সহজে তৈরি করা যায়।   চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বিটরুট-আলুর কাটলেট বানাতে হয় এবং এর জন্য কী কী উপকরণ প্রয়োজন।  

উপকরণ

২টি বিট

 ২টি আলু

 ১ চা চামচ জিরে গুঁড়ো  

১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো  

১/২ চা চামচ চাট মসলা 

ভাজার জন্য তেল 

স্বাদমতো লবণ

উপকরণ 

 প্রথমে আলু ও বিট ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিন। তারপর সেদ্ধ করার পর আলুগুলোর খোসা ছাড়িয়ে একটি মিক্সিং বোলে রেখে চটকে নিন। সেদ্ধ বিট যোগ করে আলুর  সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন।  এরপর এই মিশ্রণে জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, চাট মসলা এবং স্বাদমতো লবণ যোগ করে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দিন।  এখন হাতে এই তৈরি মিশ্রণটি নিয়ে আপনার পছন্দমতো আকারের কাটলেট বানিয়ে নিন। তারপর একটি প্যাঁনে মাঝারি আঁচে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে, তৈরি করে রাখা কাটলেটগুলো এক এক করে দিয়ে সোনালি বাদামী হওয়া পর্যন্ত ডুবো তেলে ভাজুন। তাহলেই রেডি  বিটরুট-আলুর কাটলেট ।  চার্টনি বা সসের সাথে গরম গরম পরিবেশন করুন। 

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

মেট্রোয় কেজি, কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর