বাড়িতে সবজি শেষ? মাত্র ১০ মিনিটে বানান রাজস্থানি ‘বেসনের ঘেসেলা’

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনের রান্নায় একই আলু, পনির কিংবা নানা সবজি খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। আবার অনেক সময় হঠাৎ করে বাড়িতে সবজি না থাকায় কী রান্না করবেন, সেটাও বুঝে ওঠা কঠিন হয়ে যায়। এমন পরিস্থিতিতে রান্নাঘরের অতি সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারেন রাজস্থানের জনপ্রিয় বেসন ঘেসেলা। সময় লাগবে মাত্র ১০ মিনিট।  জেনে নিন কীভাবে বানাবেন রাজস্থানি এই পদ?     

উপকরণ

১ কাপ বেসন

১টি পেঁয়াজ, কুচি করে কাটা

৪-৫ কোয়া রসুন

১-২টি কাঁচালঙ্কা

আধ চা-চামচ লঙ্কাগুঁড়ো

আধ চা-চামচ হলুদ

আধ চা-চামচ জিরে

আধ চা-চামচ সর্ষে

এক চিমটি হিং

স্বাদমতো নুন

১-২ চা-চামচ তেল

প্রয়োজনমতো জল

কুচনো ধনেপাতা

উপকরণ

প্রথমে একটি পাত্রে ১ কাপ বেসন নিন। তার মধ্যে নুন, লঙ্কাগুঁড়ো ও হলুদ মিশিয়ে অল্প অল্প করে জল দিন। এবার ভাল করে মিশিয়ে একটি মসৃণ, পাতলা ব্যাটার তৈরি করুন। খেয়াল রাখবেন, বেসনের মিশ্রণে যেন কোনও দলা না থাকে। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে সর্ষে, জিরে ও এক চিমটি হিং দিন। ফোড়নে গন্ধ বের হলে কুচনো পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন। এবার রসুন ও কাঁচালঙ্কা বেটে বা কুচিয়ে দিয়ে দিন। পেঁয়াজ হালকা সোনালি হয়ে আসা পর্যন্ত ভাল করে ভাজুন। এবার তৈরি করে রাখা বেসনের গোলা কড়াইয়ে ঢেলে দিন। এই সময়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেসনের মিশ্রণ দেওয়ার পর অনবরত নাড়তে থাকুন, যাতে কোনও দলা তৈরি না হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করুন। বেসন ভালভাবে সেদ্ধ হয়ে মিশ্রণটি ঘন হয়ে এলে কড়াই ঢেকে অল্প সময় রান্না করুন। সবশেষে উপর থেকে কুচনো ধনেপাতা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল গরমাগরম রাজস্থানি বেসন ঘেসেলা।

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন