মিষ্টি ভুলে এবার চেখে দেখুন বিহারের ঝালঝাল ডাল পিঠে, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: পিঠে মানেই কি মিষ্টি পুর আর নারকেলের গন্ধ? একেবারেই নয়! বিহারের জনপ্রিয় ডাল পিঠে একবার চেখে দেখলে পিঠে সম্পর্কে আপনার ধারণাটাই বদলে যেতে পারে। বাইরে নরম চালের গুঁড়োর আবরণ, আর তার ভিতরে আদা-রসুন-কাঁচালঙ্কা দিয়ে মাখানো ঝালঝাল ডালের পুর। স্বাদে একেবারে অন্যরকম এই পদ। তার উপর তেলে ভাজার ঝামেলাও নেই, তৈরি হয় ভাপে। তাই বিকেলের জলখাবার কিংবা হালকা খাবার হিসেবে বাড়িতেই বানিয়ে দেখতে পারেন এই মজাদার পিঠে।

উপকরণ

ছোলার ডাল – ১ কাপ

আদা – ১ চা চামচ কুচি

রসুন – ১ চা চামচ কুচি

কাঁচালঙ্কা – ২-৩টি

জিরে – ১/২ চা চামচ

নুন – স্বাদমতো

ধনেপাতা কুচি – ১-২ টেবিল চামচ

তেল

চালের গুঁড়ো – প্রয়োজনমতো

প্রণালি

ছোলার ডাল কয়েক ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে ডালটি পিষে নিন। একেবারে মিহি পেস্ট করার প্রয়োজন নেই। সামান্য দানা থাকলে পুরের টেক্সচার আরও ভাল হবে। এবার কড়াইয়ে অল্প তেল গরম করে জিরে ফোড়ন দিন। জিরের গন্ধ বেরিয়ে এলে কুচোনো আদা, রসুন ও কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এর পর পেস্ট করে রাখা ডাল দিয়ে নুন ও প্রয়োজনীয় মশলা মিশিয়ে নিন। মাঝারি আঁচে ডালটি ভাল করে নাড়াচাড়া করতে থাকুন। পুরের মধ্যে যেন কোনওভাবেই অতিরিক্ত জল না থাকে। ডাল শুকনো ও ঝুরঝুরে হয়ে এলে ধনেপাতা কুচি মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। পুরটি সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। একটি পাত্রে প্রয়োজনমতো জল গরম করে সামান্য নুন দিন। জল ফুটতে শুরু করলে ধীরে ধীরে চালের গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন। গ্যাস বন্ধ করে মিশ্রণটি কিছুটা ঠান্ডা হতে দিন। একটু ঠাণ্ডা হয়ে এলে ভাল করে মেখে নরম মণ্ড তৈরি করুন। মণ্ড খুব শক্ত বা শুকনো হলে পিঠে গড়ার সময় ফাটল ধরতে পারে। তাই মণ্ডটি নরম ও মসৃণ রাখা জরুরি। মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে নিন। একটি লেচি হাতে নিয়ে আঙুলের সাহায্যে ধীরে ধীরে চ্যাপ্টা করে নিন। মাঝখানে এক চামচ ডালের পুর রাখুন। এরপর চারদিকের মণ্ড তুলে পুরটি ঢেকে মুখটি ভাল করে আটকে দিন। নিজের পছন্দের আকারে তৈরি করতে পারেন। পিঠের কিনারাগুলি ভাল করে আটকে দিন। তারপর পাত্রে জল দিয়ে ভাপ ওঠার ব্যবস্থা করুন। তার উপর স্টিমার বা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে একে একে পিঠেগুলি সাজিয়ে দিন। ঢাকনা দিয়ে ভালভাবে ভাপে সেদ্ধ হতে দিন। নরম হয়ে সেদ্ধ হয়ে এলে পিঠেগুলি নামিয়ে নিন। সঙ্গে সঙ্গে পরিবেশন না করে কয়েক মিনিট রেখে দিলে ভিতরের পুরও সুন্দরভাবে সেট হয়ে যাবে।

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

রণক্ষেত্র সিলেট-লন্ডনগামী বিমান! মাঝ আকাশেই দুই যাত্রীর তুমুল মারামারি, ভাইরাল ভিডিও

সন্ধ্যায় চায়ের আড্ডা জমাতে প্লেট রাখুন কাঁচা চাল ও আলুর তৈরি রাইস পপকর্ন

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

দুপুরের মেনুতে স্বাদবদল চান? বানিয়ে ফেলুন ক্রিমি-স্পাইসি মাশরুম দো পেঁয়াজা

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে