একই রকম মিষ্টি খেয়ে বিরক্ত? শেষ পাতে রাখুন ছোলার ডালের বরফি

Share:

নিজস্ব প্রতিনিধি: মিষ্টি খেতে ভালবাসেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। শেষ পাতে মিষ্টি না হলে ঠিক যেন জমে না। তবে একই রকম মিষ্টি না পছন্দ হলে ছোলার ডালের বরফি হতে পারে দারুণ বিকল্প। ছোলার ডাল, দুধ, ঘি ও চিনি আর সহজলভ্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু বরফি। উৎসব হোক বা বাড়িতে অতিথি আপ্যায়ন কিংবা খাবারের শেষে এই মিষ্টি জমিয়ে দিতে পারে আসর। বাজার থেকে মিষ্টি না কিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন ছোলার ডালের বরফি। জেনে নিন রেসিপি- 

 উপকরণ 

ভেজানো ছোলার ডাল- ২ কাপ 

তরল দুধ – ২ কাপ

ঘি- আধা কাপ

চিনি- ১ কাপ

এলাচ-৫টি

লবণ

পদ্ধতি

প্রথমে ছোলার ডাল ভাল করে ধুয়ে কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ভিজিয়ে রাখা ডাল, ২ কাপ দুধ এবং সামান্য লবণ দিয়ে ভালভাবে সেদ্ধ করে নিন। ডাল নরম হয়ে গেলে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে মিহি করে বেটে নিন। এবার একটি প্যানে অর্ধেক  ঘি গরম করুন। তাতে  গোটা এলাচ দিয়ে হালকা ফোড়ন দিন। এরপর বেটে রাখা ছোলার ডাল এবং চিনি দিয়ে মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। চিনি গলে ডাল থেকে জল বের হবে। সেই জল শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। এরপর বাকি উপকরণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকুন। মিশ্রণটি যখন ধীরে ধীরে ঘন হয়ে দলা পাকতে শুরু করবে এবং প্যানের গা ছেড়ে আসবে, তখন বাকি ঘি দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। মিশ্রণটি ঘন ও মসৃণ হয়ে গেলে আঁচ বন্ধ করে একটি ঘি মাখানো থালায় ঢেলে সমান করে ছড়িয়ে দিন। ঠান্ডা হলে নিজের পছন্দমতো বরফির আকারে কেটে নিন। উপর থেকে পছন্দমতো বাদাম বা পেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ছোলার বরফি। 

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

স্ত্রীর কথায় গুরুত্ব দেননি স্বামী! দিনেদুপুরে শ্বশুরের হাতে খুন গর্ভবতী পুত্রবধূ, চাঞ্চল্য হাওড়ায়

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার