পুজোতে রেস্তোরাঁর স্বাদ বাড়ির রান্নাঘরেই আনুন

কিন্তু এই সময় রেস্তোরাঁগুলির যা লাইন পড়ে, তা দেখে খাবার ইচ্ছেটাই চলে যায়, ফলে ফিরে আসতে হয়। তখন বাড়িতেও খাবার নেই বলে বিপাকে পড়ে যেতে হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই পুজো। পুজোর চারটে দিন বাড়িতে খাবার কথা একেবারে ভুলেই যান তাইনা! কিন্তু এই সময় রেস্তোরাঁগুলির যা লাইন পড়ে, তা দেখে খাবার ইচ্ছেটাই চলে যায়, ফলে ফিরে আসতে হয়। তখন বাড়িতেও খাবার নেই বলে বিপাকে পড়ে যেতে হয়। এমন অবস্থায় তখন নিশ্চয়ই মনে হয় বাড়িতেই যদি কিছু মনের মতো রান্না করা যেত, তাহলে টাকাও বাঁচত। আবার খিদে পেটে থাকতেও হত না তাইনা। তাই পুজোর দিনে বাড়িতেই রেস্তোরাঁর স্বাদ আনুন, তৈরি করুন, ‘লেবু লঙ্কা মুরগি।’ রইল রেসিপি।

উপকরণ

চিকেন (২৫০ গ্রাম)
গন্ধরাজ লেবু (২ টুকরো)
টকদই (আধ কাপ)
পেঁয়াজ বাটা (২ টি)
কাঁচা লঙ্কা বাটা (১ চা চামচ)
নুন (স্বাদমত)
রসুন বাটা (১ চা চামচ)
সাদা তেল (৩ টেবল)
গোটা শুকনো লঙ্কা (ফোঁড়নের জন্য)
ধনে গুঁড়ো (১ চা চামচ)
গরম মশলা গুঁড়ো (১ চা চামচ)

প্রণালী

প্রথমে প্যানে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন বাটা দিয়ে ভালভাবে ভেজে নিন। এরপর সুন্দর গন্ধ বেরোলে তাতে চিকেনের টুকরোগুলো দিয়ে দিন। চিকেন ভাল করে ভাজা হয়ে এলে তুলে নিয়ে ওই তেলেই পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালভাবে কষান। এবার টকদই দিন। মশলা থেকে তেল বেরোলে ভাজা চিকেনগুলি দিয়ে আবার কষান। যাতে মশলার সঙ্গে চিকেন ভালভাবে মিশতে পারে। যদি গ্রেভি রাখতে চান, তাহলে ১/৪ কাপ জল দিন। সেমি গ্রেভির জন্য চিকেন ও দই থেকে জল বেরোলেই হবে। পুরো রান্না চড়া আঁচে ৩-৪ মিনিট হবে, যতক্ষণ না পাশ থেকে জল ছেড়ে যাচ্ছে। এবার নুন দিয়ে চিকেন সেদ্ধ হওয়া অবধি আঁচ কমিয়ে রান্না হতে দিন। রান্না হয়ে এলে লেবুর টুকরো গ্রেভির মধ্যে দিয়ে ঢাকা বন্ধ করে ৩০ মিনিটের মত রাখুন। ৩০ মিনিট হয়ে গেলে ঢাকা সরিয়ে লেবুর টুকরো সরিয়ে নিলেই তৈরি লেবু লঙ্কার মুরগি।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’