বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

Share:

নিজস্ব প্রতিনিধি: নরওয়ের জাতীয় খাবার ফারিকল। এটি মূলত ভেড়া বা খাসির মাংস ও বাঁধাকপি দিয়ে তৈরি স্টু জাতীয় খাবার।  প্রতি বছরের সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার নরওয়েতে উদযাপন করা হয় ফারিকল ফেস্ট ডে। এবার নিজের বাড়িতেই বানিয়ে ফেলুন নরওয়ের সেই জনপ্রিয় খাবার। বর্ষায় পরিবারের সবার সঙ্গে উপভোগ করতে পারেন বিশেষ এই পদ। এই স্টু শরীরের জন্য দারুন উপকারী।  জেনে নিন কীভাবে বানাবেন এই পদ 

উপকরণ

১ কেজি হাড়-সহ  খাসির মাংস ( বড় টুকরা করে কাটা) 

একটা বাঁধাকপি

৬০ গ্রাম ময়দা

 গোটা আলু ২টি

৫ চা-চামচ  গোটা গোলমরিচ

লবণ  

পদ্ধতি 

বাঁধাকপি ধুয়ে ২ থেকে ৪ সেন্টিমিটার পুরু টুকরা বা ফালি করে কেটে নিন। এবার একটি কড়াই বা কুকারে    বাঁধাকপি ও মাংসের টুকরাগুলো স্তরে স্তরে সাজিয়ে নিন।  মাংসের চর্বিযুক্ত অংশ নিচের দিকে রাখুন, তার ওপর হালকা লবণ ও গোলমরিচ ছড়িয়ে দিয়ে বাঁধাকপি দিন। মাঝে দিন আলু। এভাবে প্রতিটি স্তর সাজিয়ে নিন। উপর থেকে ছড়িয়ে দিন গোলমরিচ। ঝোল ঘন করার জন্য স্তরের মাঝে সমানভাবে ২ থেকে ৪ টেবিল চামচ ময়দা ছড়িয়ে দিতে পারেন। দিন পরিমাণমতো জল। তবে বাঁধাকপি থেকে এমনিতে জল বের হয় তাই বুঝে জল দেবেন। যতক্ষণ না মাংস নরম হয়ে হাড় থেকে সহজে আলাদা হয়ে আসে, ততক্ষণ মৃদু আঁচে স্টু রান্না করুন। রাতে বা সন্ধ্যায় রুটি বা পাউরুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।  

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ