ভাতের সঙ্গে বানিয়ে নিন সুস্বাদু মাছের কোর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি:  দুপুরবেলা ভাতের সঙ্গে পাতে এক টুকরো মাছ না থাকলে বাঙালির চলে না। অনেকে আবার দুপুরের পরিবর্তে রাত্রেও মাছ ভাত খান। চিকিৎসকদের মতেও প্রতিদিনের ডায়েট চার্টের একটি গুরুত্বপূর্ণ উপাদান মাছ। মাছে থাকে আমাদের শরীরের জন্য অপরিহার্য প্রোটিন, ভিটামিন সহ একাধিক পুষ্টিগুণ। পেটের বিভিন্ন সমস্যাতেও মাছের পাতলা ঝোল অপরিহার্য পথ্য হিসেবে গণ্য করা হয়। তবে প্রতিদিনের জীবনে একঘেয়ে মাছের ঝোল বা ঝাল খেতে সব সময় ভালো লাগেনা। তাই স্বাদ বদল করতে বানিয়ে নিন সুস্বাদু মাছের কোর্মা(fish korma)।

উপকরণঃ

১.মাছ

২.নুন

৩.পেঁয়াজ কুচি

৪.আদা

৫.রসুন

৬.কাঁচালঙ্কা

৭.এলাচ, লবঙ্গ, দারুচিনি

৮.কাজুবাদাম

৯.কিশমিশ

১০.টকদই

১১.জিরে গুঁড়ো

১২.লাল লঙ্কার গুঁড়ো

১৩.সরষের তেল

প্রনালী:

প্রথমেই মাছের পিস গুলোর মধ্যে ১ চা চামচ নুন দিয়ে ভালো করে মেখে ১০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এরপর কড়াইতে সরষের তেল গরম করে মাছ গুলো দিয়ে ভেজে তুলে নিন। এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এবার মিক্সিং বোলে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা ও জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। এবার মাচ ভাজা তেলে এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোড়ন দিন। ফোড়ন তেকে সুন্দর গন্ধ বের হলে বেটে নেওয়া মশলা দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মিক্সিং বোলে ভাঙা কাজু, কিশমিশ, টকদই দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিন। এবার কষানো মশলাতে স্বাদমতো নুন, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কিছুটা ভেজে রাখা পেঁয়াজ কিছুটা কাজুবাদামের পেস্ট ও জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পরিমান মতো গরম জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ভেজে রাখা পেয়াজ ও মাছের পিস দিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট রান্না করে নিন। এরপর ঘি, গরম মসলা, ভাজা ও ভাজা পেয়াজ ছড়িয়ে ৫ মিনিট রেখে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের ‛মাছের কোর্মা’।

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’