সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে রাখুন ডিমের এই ইন্দো-চাইনিজ পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিম দিয়ে বাহারি মুখরোচক পদ বানানো যায়। ডিমে রয়েছে প্রোটিন এবং ভিটামিন। এগুলি  স্বাস্থ্যের জন্যেও উপকারী। ডিম দিয়েই জলখাবার থেকে শুরু করে রাতের নানা পদও বানানো যায়। চিকেনের বদলে বাড়িতে বানাতে পারেন এগ ললিপপ।  বিকালের স্ন্যাকসে চায়ের সঙ্গে সুস্বাদু  পদ খেতে পারেন। এটি একটি ইন্দো-চাইনিজ পদ।  জেনে নিন এগ ললিপপ তৈরির সহজ রেসিপি।  

উপকরণ

সেদ্ধ ডিম – ৬-৭টা

ময়দা – ১ কাপ

কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ আদা

জল- প্রয়োজন মতো

রসুন- ১ টেবিল চামচ

আদা- ১ টেবিল চামচ

পেঁয়াজ- ১ চা চামচ, মিহি করে কাটা

ক্যাপসিকাম – ২ টো 

চিলি সস- ১ টেবিল চামচ

সয়া সস- ১ টেবিল চামচ

কাঁচা লঙ্কা- ১ চা চামচ (কুচো করে কাঁটা)

 ধনে পাতা 

 পদ্ধতি 

প্রথমে ডিম সিদ্ধ করে নিন। তারপর একটি বড়  বাটি নিয়ে তাতে   ময়দা, কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং স্বাদমতো লবণ যোগ করে ব্যাটার বানিয়ে নিন। এবার এরপর আদা রসুনের পেস্ট ও জলদিন। ভালো  মোড়ে মিশিয়ে নিন।  এবার সেদ্ধ করা ডিমগুলো ব্যাটারে ডুবিয়ে কয়েক মিনিট রেখে দিন।  ভাজার জন্য একটি প্যানে তেল গরম  করে  ব্যাটারে ডোবানো ডিম  ছেড়ে দিন এবং কম আঁচে বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। সেগুলি তুলে  টিস্যু দিয়ে অতিরিক্ত তেল বের করে নিন। এবার   আলাদা প্যানে তেল গরম করে কাটা আদা, রসুন দিন এবং এক মিনিটের জন্য ভাজুন। এরপর পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে কয়েক মিনিট ভাজুন। তারপর  সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন এগ ললিপপ। 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের