চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই জামাইষষ্ঠী। শাশুড়িরা জামাইদের পাত সাজিয়ে খেতে দেবেন। এই বিশেষ দিনে জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করে নানা রকম সুস্বাদু খাবার খাওয়ানোর রীতি বহুদিনের। শুধু খাবার পরিবেশনই নয়, শাশুড়িরা এই দিন জামাইদের জন্য বিশেষ যত্নে সাজিয়ে তোলেন খাবারের থালা। সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের রাজকীয় ভোজ সবকিছুই পরিকল্পনা করে তৈরি করা হয়। থালায় সাজানো থাকে ভাত, ডাল, ভাজা, শুক্তো, মাছের একাধিক পদ, মাংস, চাটনি, পাপড় এবং শেষে দই-মিষ্টি। তবে এবার থালা সাজাতে পারেন ডিমের বিশেষ পদ দিয়ে। বানান গন্ধরাজ ডিমের কোর্মা । জেনে নিন রেসিপি। 

উপকরণ 

 সেদ্ধ ডিম ৪টি

পেঁয়াজ বেরেস্তা ১ কাপ

আদা-রসুন বাটা

কাঁচালঙ্কা বাটা

নারকেলের দুধ ১ কাপ

গন্ধরাজ লেবুর রস 

 লেবুর পাতা ৩-৪টি 

ঘি ও সাদা তেল

পদ্ধতি

সেদ্ধ ডিম  সামান্য নুন দিয়ে সাদা তেলে হালকা ভেজে নিন।  তারপর ওই তেলেই দিন সামান্য ঘি।   তারপর তাতে দিন আদা-রসুন ও কাঁচালঙ্কা বাটা। ভাল করে কষুন। তেল ছাড়লে  নারকেলের দুধ ও স্বাদমতো নুন-চিনি দিয়ে নাড়াচাড়া করুন। গ্রেভি ঘন হয়ে এলে ভাজা ডিম ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিন। ৫ মিনিট নাড়াচাড়া করে  নামানোর ঠিক ২ মিনিট আগে দিয়ে দিন গন্ধরাজ লেবুর পাতা। তারপর গ্যাস বন্ধ করে  লেবুর রস উপর থেকে ছড়িয়ে  ঢাকা দিয়ে রাখুন। ফ্রাইড রাইস বা বাসমতি চালের ভাতের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ ডিমের কোর্মা । 

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড