এই মুহূর্তে




দইয়ের কাবাব খেয়েছেন? না জানলে এখনই জেনে নিন রেসিপি

নিজস্ব প্রতিনিধি: বিকেল হল মানেই চায়ের সঙ্গে মুখোরচ কিছু খেতে ইচ্ছা হয়। মুড়িমাখা, সিঙ্গারা বা তেলেভাজা কিংবা চিকেনের রেসিপি বা বাজার থেকে কিনে আনা ফ্রোজেন জিনিস তো থাকেই। তবে রোজ কি আর এই একঘেয়ে খাবার খেতে ইচ্ছা হয়। চায়ের সঙ্গে স্বাদ বদলে বানিয়ে ফেলতে পারেন দইয়ের কাবাব। শুনে অবাক হচ্ছেন ভাবছেন চিকেন কাবাব হয় কিন্তু দইয়ের কাবাব আবার কেমন হবে খেতে। যদি কখনও খেয়ে না থাকেন তাহলে আপনার জন্য রইল রেসিপি।

উপকরণ

১ কাপ ঘন দই
হাফ কাপ পনির
হাফ কাপ কুচোনো পেঁয়াজ
কুচোনো ক্যাপসিকাম
হাফ চামচ আদাবাটা
হাফ চামচ কাঁচালংকা বাটা
হাফ চামচ গরমমশলা
হাফ চামচ চাটমশলা
হাফ চামচ জিরেগুঁড়ো
১ চামচ ধনেপাতা কুচি
স্বাদমতো নুন
২ চামচ কর্নফ্লাওয়ার
২ চামচ পাউরুটির গুঁড়ো
সাদা তেল

পদ্ধতি
প্রথমে একটি বড় বাটিতে দই নিন। এবার ওই পাত্রে পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদাবাটা এবং কাঁচালংকা বাটা   গরমমশলা, চাট মশলা, জিরেগুঁড়ো, ধনেপাতা আর স্বাদমতো নুন  দিয়ে ভালো করে মিশিয়ে নিন।  এবার মিশ্রণ থেকে অল্প অল্প টুকরো হাতের তালুতে চেপে প্যাটির আকার দিয়ে নিন। এবার আলাদা আর একটি বাটিতে কর্নফ্লাওয়ার এবং পাউরুটির গুঁড়ো মিশিয়ে  রেডি রাখুন। তৈরি করা প্যাটিগুলো তাতে এক বার ডুবিয়ে নিন। খেয়াল রাখবেন প্যাটিগুলির সমস্ত দিক যেন সমান ভাবে  ঢেকে যায়। এবার এই প্যাটিগুলো প্রায় ২০ মিনিট মতো ঠান্ডা করতে ফ্রিজে রাখুন। এ বার গ্যাসে কড়াইয়ে তেল গরম করে নিন। আঁচ মাঝারি রেখে প্যাটিগুলি(Recipe) ভেজে নিন। সোনালি রং ধরা পর্যন্ত ভাজুন। তাহলেই তৈরি  দই কবাব। চায়ের সঙ্গে সস সহযোগে পরিবশন করুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নরম-গরম ভাপা পিঠার সঙ্গে জমবে শীতের সন্ধ্যা, জেনে নিন তৈরির পদ্ধতি

বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিলি ফুলকপির রেসিপি

মাশরুমের এই পদ খেলে ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ

ক্রিসমাসের পার্টিতে ডেজার্টে পরিবেশন করুন বাড়ির বাননো চকোলেট চিজ কেক

রান্নায় আনুন টুইস্ট, পাতুরি ছেড়ে বানান কমলা ভেটকি

শীতে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পাতে রাখুন জিভে জল আনা কাঁকড়ার এই রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ