শুধু কচুরি নয়, দেখবেন নাকি কড়াইশুঁটির ভেলকি ?

Share:

নিজস্ব প্রতিনিধি : শীতকালীন সবজির মধ্যে অন্যতম হল কড়াইশুঁটি। পাতে কড়াইশুঁটি থাকবে না তা হয় না।  প্রোটিনে ভরপুর কড়াইশুঁটি খাওয়া যায় মাছ, মাংসের পরিবর্তেও। শুধু কি স্বাদে গুণেও এগিয়ে এই সবুজ দানা। ডায়াবিটিস, ক্যানসারের মতো একাধিক মারণ রোগ প্রতিরোধে দুর্দান্ত ভুমিকা রাখে কড়াইশুঁটি। তবে রোজ রোজ খেতে একঘেঁয়ে লাগছে ? জানেন কী এই সবুজ দানা দিয়ে বানানো যায় নানান বাহারি পদ।

কড়াইশুঁটির স্যুপ : শীতের সকালে কিংবা বিকেলে চায়ের বদলে চুমুক দিতে পারেন এই স্যুপে। রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াবে পুষ্টিতে ভরপুর এই স্যুপ। একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ, সামান্য আদা, রসুন কুচি যোগ করুন। দিয়ে দিন অনেকটা পরিমাণ কড়াইশুঁটি। স্বাদমত লবন দিন। মিনিট ২ সমস্ত উপকরণ নাড়াচাড়া করে দিয়ে দিন জল। কড়াইশুঁটি সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নিলেই রেডি কড়াইশুঁটির স্যুপ।

কড়াইশুঁটির টিকিয়া : কড়াইশুঁটি মিক্সিতে ঘুরিয়ে মিহি করে নিন। তবে লক্ষ রাখবেন যাতে বেশি দানাভাব না থাকে। কড়াইয়ে সাদা তেল গরম হতে দিন। তাতে আদা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে কড়াইশুঁটি ভাল করে নাড়াচাড়া করে নিন। এতে যোগ করুন লবন ও চিনি। এতে শুকনো কড়ায় নেড়েচেড়ে নেওয়া আধভাঙা বাদামও দিতে পারেন। একটি পাত্রে সেদ্ধ করা আলু চটকে নিন। তাতে দিয়ে দিন কিছুটা ব্রেড ক্র্যাম্ব অথবা বিস্কুটের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, লবন, আদা, কাঁচালঙ্কা বাটা, সামান্য আমচুর পাউডার। কড়াইয়ে নেড়েচেড়ে নেওয়া কড়াইশুঁটিও এর সঙ্গে যোগ করে খুব ভাল ভাবে মেখে নিন। এবার তা টিকিয়ার আকার গড়ে নিন। অল্প তেলে উল্টেপাল্টে সেঁকে নিলেই রেডি কড়াইশুঁটির টিকিয়া।

মটর মালাই : কড়াইয়ে ২ টেবিল চামচ সাদা তেলে ১ টেবিল চামচ ঘি মিশিয়ে নিন। তেল গরম হলে লবঙ্গ, গোলমরিচ, দারচিনি ফোড়ন দিন। তার পর দিন কুচোনো পেঁয়াজ। এতে দিয়ে দিন আদা-রসুন বাটা। এরপর লবন, চিনি, ধনেগুঁড়ো দিয়ে দিন। কয়েকটি কাজুবাদাম এবং চারমগজও দিয়ে দিন। সমস্ত উপকরণ নাড়িয়ে-চাড়িয়ে নিয়ে ঠান্ডা হলে মিক্সিতে ঘুরিয়ে নিন।

আরও পড়ুন : বেগুনের শীতকালীন এই রেসিপি খেয়েছেন ? স্বাদ ভুলতে পারবেন না…

আর একটি কড়াইয়ে মেথি শাক কুচিয়ে ভাল করে ভেজে নিন। কড়াইশুঁটিতে লবন দিয়ে ভাপিয়ে রাখুন।এবার কড়াইয়ে সামান্য ঘি দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেওয়া মিশ্রণটি ঢেলে দিন। এতে দিয়ে দিন ভাপানো কড়াইশুঁটি ও ভেজে রাখা মেথি শাক। সব উপকরণ ভাল করে নেড়েচেড়ে নিন। ঝোল রাখতে চাইলে এতে এক হাতা দুধ দিয়ে দিন। ঘন হলে নামিয়ে নিন।

আরও পড়ুন : মিষ্টি নয়, সান্ধ্য আড্ডায় চেখে দেখুন এই ‘ঝাল পিঠে’

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?