আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাইফোঁটায় নিজের হাতে বানিয়ে নিন এই স্ন্যাকস গুলো, খুশি হবে ভাই

নিজস্ব প্রতিনিধি : আজ হল আলোর উৎসব দীপাবলী। প্রতিটা বাড়ির দাওয়ায় জ্বলবে মাটির প্রদীপ, তুবড়ি রংমশালের আলোর রোশনাই, দূর থেকে ভেসে আসছে ঐ যে ঢাকের বাদ্যি। আর এরপরেই পালিত মহাসমারোহে পালিত হবে ভাই ফোঁটা।সঙ্গে রয়েছে এলাহি খাওয়াদাওয়া। উপহার আদান-প্রদান তো আছেই। ভাইফোঁটা যেন এক বিশেষ মিলোনৎসব। ভাইকে উপহার দিতে চান ? তবে রান্নার চেয়ে আর ভাল উপহার কি হতে পারে! নিজের হাতে পছন্দের রেসিপি বানিয়ে ভাইয়ের সামনে তুলে দিলেই ব্যস। তবে আর দেরি না করে, জেনে নিন মজাদার এই রেসিপি গুলি।

গন্ধরাজ চিকেন টিক্কা :

উপকরণ : ৬০০ গ্রাম বোনলেস চিকেন কিউব, ২ টি মাঝারি আকারের পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, পোস্ত বাটা ২ টেবিল চামচ, ৪ টেবিল চামচ টকদই, কাঁচা লঙ্কা বাটা, লবন, স্বাদমত চিনি, গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর জেস্ট ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো, ঘি অথবা মাখন পরিমাণ মত, জলে ভেজানো টিক্কার কাঠি পরিমাণ মতো।

কিভাবে বানাবেন : প্রথমে উপকরণ গুলিকে একসঙ্গে চটকে মেখে নিতে হবে। ঘি বা মাখন ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে অন্তত ২ ঘন্টা ম্যারিনেট করে রাখুন।মাংসের টুকরো গুলো গেঁথে ঘি বা মাখন ব্রাশ করা ননস্টিক তাওয়া তে উল্টে পাল্টে সেঁকে নিন। এবার গন্ধরাজ লেবুর রস মাখিয়ে স্যালাড আর দই পুদীনার চাটনি ভাইয়ের হাতে পরিবেশন করুন।

তন্দুরি চিকেন :

উপকরণ : ৭-৮ টুকরো চিকেন লেগপিস, আদা রসুন বাটা, টক দই, হলুদ গুঁড়ো, স্বাদমত লবন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাসুরি মেথি, সাদা তেল, পাতিলেবুর রস, ভাজার জন্য গলানো মাখন

কিভাবে বানাবেন : একটি পাত্রে একে একে মাংস, আদা রসুন বাটা, টকদই, হলুদ গুঁড়ো, লবন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরমমশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাসুরি মেথি, সাদা তেল, লেবুর রস নিয়ে ভালো করে মেখে রাখুন অন্তত ২ ঘন্টা। ননস্টিক প্যানে মাখন দিয়ে অল্প আঁচে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরী তন্দুরী চিকেন। প্লেটে তুলে নিন। এবার পছন্দ মত স্যালাড ও চাটনি সহ পরিবেশন করুন।

Published by:

Share Link:

More Releted News:

রোজ টক দই খেতে ভাল লাগে না? বানিয়ে নিন স্বাস্থ্যকর ইয়োগার্ট বার্ক

ভোটের পর রাজনৈতিক চর্চার সঙ্গে সন্ধ্যার আড্ডা জমান চিকেন ভিন্ডালু দিয়ে

একঘেয়ে এঁচোড় খেয়ে অরুচি? বানান কাঁঠাল বীজের ঝালভুনা

ঠাকুরবাড়ির হেঁশেলের নিরামিষ পদ ‘মরিচ ঝোল’, গরমে পেট ঠান্ডা রাখার সহজ রেসিপি

কম তেলেই বানান সুস্বাদু রুই মাছের পাতলা ঝোল, রইল সহজ রেসিপি

সন্ধ্যায় চায়ের সঙ্গে প্লেটে রাখুন বিটরুট-আলুর কাটলেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ