ছুটির দিনে বানিয়ে ফেলুন সুস্বাদু চিলি এঁচোড়

Share:

নিজস্ব প্রতিনিধি :  বাজারে গিয়ে কি কিনবেন ভাবছেন! ছুটির দিনে জমিয়ে রান্না করতে কিনে ফেলুন এঁচোড়। তা দিয়েই বানিয়ে নিন চিলি এঁচোড়। এটা বানাতে খুব বেশি সময়ও লাগে না, আবার ঝামেলাও নেই। ছুটির দিনে ঘরে বসে পরিবারের সকলে মিলে উপভোগ করুন চিলি এঁচোড়। জেনে নিন কীভাবে বানাবেন ?

উপকরণ :  ৪০০ গ্রাম এঁচোড়, ১টি ক্যাপসিকাম, ২টি পেঁয়াজ, আধ কাপ পেঁয়াজ পাতা কুচি, লেবুর রস, ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ৩ টেবিল চামচ ময়দা, ২ টেবিল চামচ টম্যাটো সস, ৩ টেবিল চামচ সয়া সস, ২ টেবিল চামচ চিলি সস, সাদা তেল, চিনি, লবন, গোলমরিচ গুঁড়ো, রসুন বাটা, কাঁচা লঙ্কা

প্রণালী : প্রথমে এঁচোড় ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এরপর এঁচোড়ের জল ঝরিয়ে নিয়ে তার সঙ্গে নুন, গোলমরিচ গুঁড়ো, রসুন বাটা, লেবুর রস, সয়া সস, কর্নফ্লাওয়ার ও ময়দা একসঙ্গে ভাল করে মিশিয়ে সাদা তেলে মুচমুচে করে ভেজে নিন।

এরপর কড়াইয়ে তেল গরম করে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, চৌকো করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপর একটি বাটিতে সয়া সস, চিলি সস, টম্যাটো সস, নুন, গোলমরিচ ও সামান্য জল দিয়ে একটি একটি মিশ্রণ বানিয়ে কড়াইয়ে ঢেলে নিন।

এরপর ভাজা এঁচোড় দিয়ে ভাল করে মিশিয়ে নিন। উপর থেকে জলে গোলা কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে নিন। গ্রেভি ঘন হয়ে এলেই পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে গরমাগরম পরিবেশন করুন চিলি এঁচোড়। লেবুর রসের সঙ্গেও এটি খেতে পারেন। এটি পরোটা, রুটি, ফ্রাই রাইসের সঙ্গেও খেতে পারেন।

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

RAC টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

দেশ জুড়ে সাময়িক ভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে