চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাড়িতে অনুষ্ঠান পালন করতে বানিয়ে নিন ছানার কেক

নিজস্ব প্রতিনিধি : যেকোনো অনুষ্ঠানে কেক খাওয়া এখন ট্রেন্ড হয়ে গিয়েছে। জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকী, কোনো কিছুতে জয়লাভ করলে কেক কেটে উদযাপন করা হয়ে থাকে। বাড়িতে কেক বানানো অনেকটা বেশি সময় সাপেক্ষ। সেই সময় সব সময় না থাকার কারণে অনেকেই দোকান থেকে কেক কিনে আনেন। কিন্তু অনেকের আবার বেকিং এর নেশা রয়েছে। যে কোন অনুষ্ঠানে হাতে বানানো কেক তাঁরা পছন্দ করেন। চকলেট কেক স্ট্রবেরি কেক বিভিন্ন ধরনের কেক বানানো হয়ে থাকে। এবার বাড়িতেই বানিয়ে নিতে পারেন ছানার কেক। যেকোনো অনুষ্ঠানেই জমে যাবে ছানার এই রেসিপিটি। দুধ বা ছানা খেতে অনেকেই ভালোবাসেন না। তাদের জন্য ছানার কেক অত্যন্ত উপযোগী। এটি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এটি বানাতে কি কি লাগবে জেনে নিন।

উপকরণ- ময়দা দু’কাপ, গুঁড়ো চিনি তিন কাপ, চিনি দু’চামচ, বেকিং পাউডার এক চা চামচ, মাখন ৭৫ গ্রাম, ডিম ১টি, জল ঝরানো ছানা ৩ কাপ, কাজুবাদাম দু চামচ, কিশমি এক চামচ, ভ্যানিলা এসেন্স ২ চামচ, ছোট এলাচের গুঁড়ো এক চা চামচ, দুধ আধ কাপ।
প্রণালী- প্রথমে দুধ দিয়ে ছানা বানিয়ে নিতে হবে। সেটি থালায় মেখে নিতে হবে। সেটি যাতে দলা পাকিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার একটি পাত্রে চিনি, মাখন, ভ্যানিলা এসেন্স, ডিম, দুধ, এলাচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার ঘন এবং তরল করে ময়দা মেখে নিয়ে তার মধ্যে ছানা মিশিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে মিশ্রণটি ঢেলে উপর থেকে বাদাম, কিশমিশ, কাজু ছড়িয়ে বেক করে নিতে হবে। বেক হয়ে গেলে ঠান্ডা করে পরিবেশন করুন।

Published by:

Share Link:

More Releted News:

ঘরোয়া স্বাদে ঐতিহ্যের ছোঁয়া,সহজ রেসিপিতে তৈরি করুন ‘মাওয়া’

গরমের সন্ধ্যায় সহজেই বানিয়ে ফেলুন ৫টি রিফ্রেশিং ককটেল রেসিপি

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ