শীতের শুরুতে ‘আলু ফুলকপি দিয়ে শোলমাছ’

স্বাদে ও পুষ্টিতে অনন্য এক সবজি হল ফুলকপি

Share:

মিতা বন্দ্যোপাধ্যায় : স্বাদে ও পুষ্টিতে অনন্য এক সবজি হল ফুলকপি। ছুটির দিনে শীতের সকালে সাদা ফুলকো লুচির সঙ্গে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপির তরকারি তো আছেই। তার সঙ্গে ভাতের পাতে ফুলকপির যে আরও কত পদ রয়েছে তা বলাই বাহুল্য। বিভিন্ন উপায়ে ফুলকপির বাহারি পদ তৈরি করা যায়। মাছ বা মাংস দিয়ে তো ফুলকপি রান্না করে খেয়েছেন! নিরামিষ ফুলকপির তরকারি, ফুলকপি ভাজা, বড়া, চপ, মাখামাখা তরকারি তো আছেই। ফুলকপি দিয়ে রুই, কাতলার ঝোল সব বাঙালি বাড়িতেই অতি প্রিয় একটি পদ। শীতকালে শোল-মূলো চিরকালই দুই বাংলার মানুষের কাছে অতি প্রিয় একটি পদ। কিন্তু শীতের প্রিয় আনাজ ফুলকপি দিয়েও চটজলদি সাদামাটা একটা সুস্বাদু ঝোল কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আর দেখবেন, সেই পদটি খেয়ে আপনার প্রিয়জনেরা তৃপ্তি ঢেকুর তুলতে বাধ্য হবে। তবে শীতকালে ফুলকপি দিয়ে টাটকা শোল মাছের হালকা ঝোল কিন্তু মন্দ লাগে না খেয়েছেন কী ফুলকপি দিয়ে শোলমাছ? এবার শীতে খানিক স্বাদ বদল করতে বাড়িতেই বানিয়ে ফেলুন ‘আলু ফুলকপি দিয়ে শোলমাছ’।

উপকরণঃ ফুলকপি, শোলমাছ, আলু, টোম্যাটো, জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা, নুন, সরষের তেল, ঘি, তেজপাতা, হলুদ, গরম মশলা।

প্রণালীঃ প্রথমে শোলমাছ (৩০০ গ্রাম) কেটে ৬ টুকরো করে নিন। আলু ১টা লম্বা করে কাটা, সঙ্গে ফুলকপি ৬ টুকরো করে নিন। কড়াইতে প্রথমে তেল দিয়ে তাতে মাছ ও আনাজ ভেজে তুলে রাখুন। এরপর ওই তেলেই জিরে ও তেজপাতা ফোড়ন ভাজার পর বাঁটা মশলা ( জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা) ও তাতে স্বাদ মত নুন ও হলুদ দিয়ে কষিয়ে নিন। কষা হয়ে গেলে টোম্যাটো দিয়ে একটু নেড়েচেড়ে ভাজা আলু ফুলকপিগুলো দিয়ে মশলা আনজের সঙ্গে ভাল করে যাতে মিশে যায় তার জন্য একটু কষিয়ে নিয়ে জল দিতে হবে। এরপর ভেজে রাখা মাছ দিয়ে ঢেকে রাখুন। ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। নামানোর আগে সামান্য ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে চটজলদি পরিবেশন করুন গরম গরম ফুলকপি দিয়ে শোলমাছের হালকা ঝোল।

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা