জন্মাষ্টমীর দিনে উপোসের পরে ভাতের বদলে বানিয়ে নিন সুস্বাদু এই খিচুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি :  সোমবার ২৬ অগাস্ট হল জন্মাষ্টমী তিথি। এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর নবম অবতার শ্রীকৃষ্ণ। তাই এই দিনটি হিন্দু ধর্মালম্বীদের কাছে খুব গুরুত্বপূর্ণ।এই দিনে শ্রীকৃষ্ণকে খুশি করতে ভক্তরা নিষ্ঠা ভরে আরাধনা করে থাকে। গোপালের প্রিয় সব পদ নিবেদন করা হয়ে থাকে। আজকের দিনে ভক্তরা ব্রত বা উপোস করে থাকে। আপনিও কী উপোস করে আছেন ? তাহলে উপোসের পরে ভাতের বদলে সাবুদানা খিচুড়ি খান। কেননা এই পদ গোপালের ভীষণ প্রিয়। তার আগে পরিমাণমত সাবু ভিজিয়ে রাখতে হবে। জেনে নিন সহজ পদ্ধতিতে সাবুদানার খিচুড়ি বানাবেন কীভাবে।

উপকরণ : সাবু দানা ২ কাপ, ডুমো ডুমো করে কাটা আলু, ভাজা বাদাম, টম্যাটো কুচোনো, গাজর কুচি, ২টেবিল চামচ কারিপাতা, লেবুর রস, দারচিনি, ১চা চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা ৩টি, গোলমরিচের গুঁড়ো, লবণ ও চিনি স্বাদমতো, গরম মশলার গুঁড়ো , হলুদ গুঁড়ো, আদা বাটা, ঘি এবং ড্রাই ফ্রুটস

প্রণালী :  প্রথমে সাবু দানা খুব ভাল করে ধুয়ে নিতে হবে যাতে স্টার্চ না থাকে।এবার সাবুদানা জলে ভিজিয়ে ২-৩ঘন্টা রাখতে হবে।সাবু ফুলে দ্বিগুণ হয়ে যাবে।সাবুদানা জল ঝরিয়ে রাখতে হবে। ভাজা বাদাম ভেঙে নিন। এবার সাবুর সঙ্গে মিশিয়ে নিন। ঘিয়ে ভাল করে ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে রাখুন।

এবার আলু সেদ্ধ করে কেটে নিতে হবে।শুকনো খোলায় অল্প কিছুটা ভাজা বাদাম আধভাঙা করে নিতে হবে।গাজর ছোট টুকরো করে কাটতে হবে।আদা কুচোতে হবে।টম্যাটো সরু করে কাটতে হবে।

এবার একটি পাত্রে ঘি দিয়ে দিন। ঘি গরম হলে দারুচিনি ও গোটা জিরে ফোড়ন দিতে হবে। ভাজা গন্ধ বেরোলে কারিপাতা দিয়ে নেড়ে চেড়ে নিন। এবার গাজর কুচি, টমেটো কুচি, সেদ্ধ করে রাখা আলু, ভাজা বাদাম ও আদা কুচি দিয়ে কষিয়ে নিন। তাতে আন্দাজমত লবন, হলুদ গুঁড়ো ও শুকনো লঙ্কা দিয়ে দিন। কিছুক্ষণ ভেজে নিয়ে  ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো এবং সামান্য চিনি দিয়ে দিন।

এবার ওর মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে হাল্কা হাতে নাড়তে হবে। অল্প ঘি ছড়িয়ে দিতে পারেন। এবার ওর মধ্যে ঘিয়ে ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিন। কিছুক্ষণ রেখে সাবুদানা মাখো মাখো হয়ে এলে বুঝতে হবে রান্না কমপ্লিট। এবার গ্যাস অফ করে লেবুর রস মিশিয়ে নিলেই হল।ইচ্ছে হলে ওপর দিয়ে কারি পাতা কুচি,নারকেল কোরা দিতে পারেন।

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

RAC টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

দেশ জুড়ে সাময়িক ভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে