ঠাণ্ডার আমেজে কীভাবে বানাবেন পালংশাক? উপকার সম্পর্কে জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো গিয়ে এবার রাজ্যে আসছে শীত। ঠাণ্ডার আমেজ পুরোপুরি শুরু না হলেও একটা আমেজ শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বাজারে এসে গিয়েছে শীতের সব্জি। ফুলকপি, বাঁধাকপি এখন সারাবছর পাওয়া গেলেও শীতকালে তার স্বাদ হয় আলাদা। শীতে বাজারে গেলে চোখ আটকে যায় নিত্য নতুন টাটকা সব্জিতে। তারমধ্যে অন্যতম পালংশাক। সারাবছর দেখা মিললেও শীতে দেশি পালংয়ের সঙ্গে তার তুলনা হয়না। পালং শাক যেইভাবেই খান নাকেব উপকার মিলবে সবকিছুতেই।

পালং শাকের মধ্যে রয়েছে ভিটামিন এ, সি এবং কে। ক্যালরির পরিমাণ খুবই কম। মেদ ঝরাতে চাইলে পালংশাক খুব ভাল। খনিজ, ভিটামিনের সঙ্গে এতে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন। শরীরে শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারেন শালংশাকের এক সুস্বাদু পদ। সোনা মুগ দিয়ে পালং শাকের ঘন্ট।

প্রথমে  এক আঁটি পালংশাক ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে নিতে হবে। সেটি ভাল করে জলে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর সেটি জলের মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে। অন্য একটি প্যানে আধা কাপ কাঁচা সোনা মুগের ডাল ভালোভাবে ধুয়ে দেড় কাপ জলে সেদ্ধ করতে হবে। তারমধ্যে ২ ছোট এলাচ দিতে হবে। ১টা কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ করতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বের হলে বোঝা যাবে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। ডাল গোটা থাকবে অথচ ভালভাবে সেদ্ধ হবে। স্বাদমত লবন ও হলুদ দিয়ে ফুটিয়ে সেদ্ধ পালং শাক দিয়ে দিতে হবে। ডাল ও পালংশাক একসঙ্গে দিয়ে ভালো করে ফোটাতে হবে। একটি সর্ষের তেল দিতে পারেন। এবার আলাদা প্যানে অল্প একটু তেল দিয়ে তাতে গোটা জিরে, শুকনো ও কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে। ফোড়ন হেয়ে এলে ডালটা দিয়ে দিতে হবে। ভাল করে মিশিয়ে নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিতে হবে।

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের