আলু নয়, সুজি দিয়ে বানান মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা শুনলে মাথায় আসে আলুর কথা। কিন্তু আলুর ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে যদি বিরক্ত হয়ে যান এবং নতুন কিছু চেষ্টা করতে চান, তাহলে মুচমুচে সুজির ফ্রেঞ্চ ফ্রাই একটি দারুণ বিকল্প হতে পারে। ভাবছেন এটা আবার কেমন খেতে হবে? কিভাবে বানাবেন? চিন্তা নেই বাড়িতে বানানো খুব সহজ। সুজি, আলু এবং হালকা মশলা ব্যবহার করে সহজেই  এটি তৈরি  করা যায়। বাইরে মুচমুচে এবং ভিতরে নরম হওয়ায়, এই ফ্রাইগুলো ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের হবে।  জেনে নিন কীভাবে সুজির ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে হয়- 

উপকরণ

১/২ বাটি সুজি

২টি সেদ্ধ করে চটকানো আলু

১টি মিহি করে কাটা পেঁয়াজ,

৫-৬টি মিহি করে কাটা কাঁচা লঙ্কা,

১/২ বাটি মিহি করে কাটা ধনে পাতা,

১ চা চামচ চাট মশলা,

স্বাদমতো নুন 

ভাজার জন্য ২ বাটি তেল

পদ্ধতি

 প্রথমে একটি পাত্রে প্রায় ২.৫ কাপ জল গরম করুন। জল ফুটতে শুরু করলে, সুজি দিয়ে দিন এবং ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষণ না এটি ঘন হয়ে পুডিংয়ের মতো হয়ে আসে। তারপর, এটি একটি প্লেটে তুলে সামান্য ঠান্ডা হতে দিন। এবার  হাতের তালুতে কিছুটা তেল মেখে হালকা গরম সুজি ভালভাবে মেখে একটি মণ্ড তৈরি করুন। মিশ্রণটিতে সেদ্ধ করে চটকানো আলু, মিহি করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, চাট মশলা এবং লবণ যোগ করে ভালভাবে মেশান। এরপর, একটি প্যানে তেল গরম করুন।  হাতের তালুতে সামান্য তেল মেখে, সুজির মিশ্রণ থেকে অল্প পরিমাণ নিয়ে লম্বাটে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আকার দিন। সাবধানে তৈরি করা ফ্রাইগুলো গরম তেলে দিয়ে মাঝারি আঁচে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ডুবো তেলে ভাজুন। ফ্রেঞ্চ ফ্রাইগুলো সোনালি বাদামী হয়ে গেলে একটি প্লেটে তুলে নিন। বাকি ফ্রাইগুলোও একইভাবে তৈরি করুন। গরম গরম সুজির মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই সবুজ চাটনি, টমেটো সস বা পছন্দের যেকোনও ডিশের সঙ্গে পরিবেশন করুন। 

৩৬ বছর বয়সে বিশ্ব মঞ্চে ইতিহাস, ক্যান্সার জয় করে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ চৌ তিয়েন-চেনের

‘তাঁর সংসার ভাঙতে চাইনি’, প্রয়াত পরিচচালক কুকুকে গোপনে বিয়ে করা নিয়ে মুখ খুললেন অরুণা

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

মধ্যবিত্তের পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে এলপিজি, এফডি ও আইটিআর-সহ ৫ নিয়মে বড় বদল

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

রোজকার খাবার একঘেয়ে লাগলে বানিয়ে ফেলুন রাজস্থানি দই-মরিচ রেসিপি

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের