রেস্টুরেন্ট স্টাইলে সহজেই বাড়িতে বানানো যায় চিকেন রোস্ট! জেনে নিন পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি :  চিকেন রোস্ট খেতে অনেকেই পছন্দ করেন।কিন্তু বাড়িতে বানানো কঠিন হবে ভেবে অনেকেই এড়িয়ে যান। অনেকে আবার ভাবেন বিশেষ মশলা লাগে, তাই ঝামেলা ভেবে পিছিয়ে আসেন। কিন্তু আপনি কী জানেন চট জলদি যেকোনও সময় আপনি বানিয়ে নিতে পারবেন চিকেন রোস্ট। এতে উপকরণের কোন ঝামেলা নেই। জেনে নিন রেস্টুরেন্টের মত বাড়িতে কীভাবে বানাবেন মজাদার রেসিপিটি।

উপকরণ : দেশি মুরগির লেগপিস ৫ টি, টক দই, ঘি, সয়াবিন তেল, কাজু, আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, লবন, ছোট এলাচ, পেস্তা বাদাম বাটা, দারুচিনি, তেজপাতা, লেবু ও লাল লঙ্কার গুড়ো।

প্রণালী :  প্রথমে মুরগির লেগপিসগুলো প্রথমে ভাল করে ধুয়ে নিন।এবার একটি সসপ্যানে ঘি দিয়ে তাতে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিন। ফ্লেভার না আসা পর্যন্ত অপেক্ষা করুন। ১/২ কাপ পেঁয়াজ বেরেস্তার জন্য হালকা লাল করে ভেজে নিন। এবার মাংসগুলো সামান্য বাদামী রঙের করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে আলাদা একটি প্লেটে তুলে একপাশে রেখে দিন।

একই সসপ্যানেই সয়াবিন তেল দিয়ে দিন। পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজুন। ভাজা হয়ে গেলে এতে দিন আদা, রসুন আর পেঁয়াজের বাটা। যতক্ষণ তেল ওপরে উঠে না আসে ততক্ষণ রান্না করুন। এবারে এতে কাজু, পেস্তা বাটা দিন। ভাল করে নাড়তে থাকুন, যেন মশলা সসপ্যানে লেগে না যায়।

এরপর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করুন আরও ১ মিনিটের মতো। এবারে এতে দিয়ে দিন টকদই। মশলা কষানো হয়ে গেলে মাংসগুলো তাতে ছেড়ে দিন। সামান্য পরিমাণে গরম জল আর কাঁচা লঙ্কা দিয়ে মাংসগুলো মশলার সঙ্গে ভাল করে মিশিয়ে নিতে হবে।

এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করুন মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত। মাংস সেদ্ধ হয়ে গেলে, মশলার ওপর তেল উঠে এলে রোস্ট নামিয়ে ফেলুন।গরম গরম রোস্ট তৈরি।লেবু সহযোগে এটি পরিবেশন করতে পারেন ওপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিতে হবে। ব্যাস রেডি মুরগির রোস্ট।

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

RAC টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

দেশ জুড়ে সাময়িক ভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে