চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকেই সকালের জলখাবারে ইডলি খেতে ভালবাসেন। তবে চাল ও ডাল ভিজিয়ে রাখার ঝামেলার জন্য এই রান্না অনেকেই এড়িয়ে চলেন। যদি সেই ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাহলে মুড়ি দিয়ে ঝটপট ইডলি বানিয়ে নিতে পারেন। এর জন্য চাল ও ডাল ঘণ্টার পর ঘণ্টা ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। মুড়ি, দই এবং সুজি দিয়ে খুব সহজেই ব্যাটারটি তৈরি করা হয়। সবচেয়ে ভাল দিক হল, মুড়ির ইডলি খুব অল্প সময়েই তৈরি করে ফেলা যায়। নারকেলের চাটনি বা আপনার পছন্দের যে কোনও চাটনির সাথে এটি পরিবেশন করা যায়।    

উপকরণ

২ কাপ মুড়ি

১ কাপ টক দই,

১ কাপ মিহি সুজি

১ চা চামচ তেল,

১ চা চামচ  ইনো 

পরিমাণমতো জল

স্বাদমতো লবণ

পদ্ধতি

প্রথমে মুড়ি ভাল করে ধুয়ে প্রায় ৫ মিনিট জলে ভিজিয়ে রাখুন। এরপর ছাঁকনিতে দিয়ে অতিরিক্ত জল ঝরিয়ে নিন। ভেজানো মুড়ি মিক্সারে দিয়ে তার সঙ্গে দই মিশিয়ে ভাল করে ব্লেন্ড করুন। প্রয়োজন অনুযায়ী সামান্য জল দিয়ে ব্যাটার তৈরি করুন। ব্যাটার যেন খুব পাতলা বা অতিরিক্ত ঘন না হয়। এবার এর মধ্যে এক কাপ সুজি এবং এক চা চামচ তেল দিয়ে ভালভাবে মিশিয়ে প্রায় ৫ মিনিট রেখে দিন। এই সময়ের মধ্যে সুজি কিছুটা ফুলে উঠবে। এরপর ইডলি তৈরির ছাঁচে সামান্য তেল মাখিয়ে নিন। ব্যাটারটি একবার নেড়ে নিয়ে ঠিক ইডলি ভাপানোর আগে এক চা চামচ ইনো দিন। উপর থেকে অল্প জল দিয়ে হালকা হাতে একদিকে মিশিয়ে নিন।  ইনো  আগে থেকে মিশিয়ে রাখবেন না, কারণ ইডলি তৈরির ঠিক আগে এটি মেশালেই ব্যাটার হালকা ও স্পঞ্জি হবে। এবার ছাঁচে ব্যাটার ঢেলে গরম জলের উপর বসিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে প্রায় ১০-১২ মিনিট ভাপিয়ে নিন। গ্যাস বন্ধ করার পর আরও ২ মিনিট রেখে দিন। তারপর ছাঁচ থেকে আলতো করে ইডলি বের করে নিন। গরম গরম মুড়ি ইডলি নারকেলের চাটনি কিংবা পছন্দের অন্য কোনও চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন।  

রাজ্য সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের