চাইনিজ খেতে ভালবাসেন, তাহলে চটজলদি বানিয়ে নিন গার্লিক ফিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: চাইনিজ খেতে কে না ভালোবাসেন। চাইনিজ মোটামুটি সবারই প্রিয়। ফ্রাইড রাইস, তিনি চিকেন সবটাই চাইনিজ খাবার। তবে চিলি গার্লিক চিকেন খেয়েছেন কিন্তু গার্লিক ফিশ খেয়েছেন কী, হ্যাঁ আজ আপনাদের জানাবো গার্লিক ফিশ তৈরি করার উপায়!

উপকরণঃ- ভেটকি মাছ, রসুন কুচি, রসুন বাটা, চিনি, নুন, ভিনিগার, হোয়াইট পেপার পাউডার, ডার্ক সয়া সস, স্প্রিং অনিয়নের সাদা অংশ, স্প্রিং অনিয়নের সবুজ অংশ, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা, টমেটো কেচাপ, ডিম।

প্রণালীঃ- প্রথমে একটি পাত্রে মাছের টুকরোগুলিকে নুন, ভিনিগার ও হোয়াইট পেপার পাউডার দিয়ে অন্তত ২০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর অন্য একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম, বেকিং পাউডার, বেকিং সোডা, হোয়াইট পেপার পাউডার, চিনি ও নুন সব একসঙ্গে ভাল করে মিশিয়ে জল যোগ করে একটি ব্যাটার বানিয়ে নিন। এবার ম্যারিনেটেড মাছগুলো ব্যাটারে মাখিয়ে ডুবিয়ে তেলে লাল করে ভেজে তুলে রাখুন। এবার অন্য একটি প্যানে তেল গরম করে স্প্রিং অনিয়নের সাদা অংশ ও রসুন দিয়ে ভেজে তার মধ্যে রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। মোটামুটি ভাজা হয়ে এলে সামান্য জল দিয়ে দিন। এবার ভিনিগার, ডার্ক সয়া সস, চিনি, হোয়াইট পেপার পাউডার ও নুন একসঙ্গে মিশিয়ে আবারো একটু ফুটতে দিন। অন্যদিকে কর্নফ্লাওয়ার ও জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে গ্রেভি বানিয়ে তা গ্যাসে ফুটতে দিন। তা ফুটতে শুরু করলে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়েই ভাজা মাছগুলো দিয়ে ঠিক করে নেড়ে নিন। এবার একটি সার্ভিং বোলে ঢেলে ওপর থেকে স্প্রিং অনিয়নের সবুজ অংশ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন গার্লিক ফিশ।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট