মকর সংক্রান্তিতে পিঠের তালিকায় রাখুন মুড়ির পিঠে

মুড়ির পিঠে খেয়েছেন কোনদিন? হ্যাঁ, আজ জানাবো মুড়ির পিঠে বানানোর রেসিপি!

Share:

নিজস্ব প্রতিনিধি: জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। শীতকাল মানেই যেমন মনটা ঘুরু ঘুরু করে, তেমন শীতকাল এলেই পিঠে-পায়েস খাওয়ার ধুম ওঠে। তার মধ্যে আগামী ১৪ জানুয়ারী মকর সংক্রান্তি। এদিন প্রতিটি বাঙালি বাড়িতেই পিঠের উৎসব চলে। তালিকায় থাকে বিভিন্ন ধরনের পিঠে, ঝাল আবার মিষ্টি। কিন্তু মুড়ির পিঠে খেয়েছেন কোনদিন? হ্যাঁ, আজ জানাবো মুড়ির পিঠে বানানোর রেসিপি!

উপকরণ

৫-৬ সারভিংস
২ কাপ মুড়ি
১/৪ কাপ সুজি
১ চা চামচ ময়দা
১ চিমটি নুন
১ কাপ নারকেল গুড়ের পুর
পরিমাণ মত উষ্ণ জল
৫০০ ml দুধ
১ ছোট কাপ চিনি
১ টা এলাচ গুঁড়ো
পরিমাণ মতো তেল

প্রণালী

শুকনো মুড়ি কড়াইতে ভেজে তুলে সুজি দিয়ে এক সঙ্গে গুঁড়ো করে নিন। এবারে ময়দা ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে নিন ভাল করে। এরপর ঢাকা দিয়ে দিন। এরপর সেখান থেকে লেচি কেটে মাঝখানে নারকেল পুর ভরে নিন। গোল করে মুড়ে নিন এবং চামচের পেছন দিক দিয়ে ফুলের কাট করে কড়া আঁচে ভাল করে ভেজে নিন। অন্যদিকে দুধ চিনি দিয়ে ভাল করে জাল দিয়ে ঘন করে নিন। এরপর সেখানে পুলি দিয়ে ফুটতে দিন, এরপর এলাচ গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি মুড়ির পুলি।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা